খেলাধুলা ডেস্ক
৩ অক্টোবর ২০২৪, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম বাংলাদেশি হিসেবে কীর্তি নাহিদার

১০ বছরের অপেক্ষার পর বিশ্বকাপে জয়খরা ঘুচল বাংলাদেশের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণের উদ্বোধনী ম্যাচে স্কটিশদের ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এমন জয়ের ম্যাচে অনন্য কীর্তি গড়লেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।

 

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাহিদা। ৮৮টি ম্যাচ খেলে ৮৭ ইনিংসে এমন কীর্তি গড়লেন নাহিদা। বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সালমা খাতুন। ৯৫ ম্যাচে ৮৪ উইকেট রয়েছে তার নামের পাশে। এ ছাড়া ৮৭ ম্যাচে ৭৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সেরা উইকেটশিকারি রুমানা আহমেদ।

 

সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের নিদা দার। ১৫৬ ম্যাচে তার নামের পাশে আছে ১৪৩ উইকেট। এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে অংশ নিলেও কেবল দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে গত চারটি বিশ্বকাপেই তারা ছিল জয়হীন। সেই খরা কাটানোর লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।

 

যদিও ব্যাটিংয়ে আহামরি পুঁজি ছিল না। ৭ উইকেটে ১১৯ রান করে জ্যোতিরা। সেই পুঁজিকে যথেষ্ট প্রমাণ করে নাহিদারা ১০ বছর পর বিশ্বকাপে আরেকটি জয় এনে দিয়েছেন। বাংলাদেশের লক্ষ্য তাড়ায় স্কটিশ মেয়েরা নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০