বাংলা সংবাদ ডেস্ক
২ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষায় সহযোগিতার আশ্বাস মার্কিন ১০ বিশ্ববিদ্যালয়ের

যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় বাংলাদশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণা খাতে এই সহযোগিতা দেওয়া হবে। 

 

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকার মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তারা এ আগ্রহ প্রকাশ করেন। বুধবার (০২ অক্টোবর ২০২৪) ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া অংশ নেন।

 

অন্যদিকে, মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি, ডেপুটি ডিরেক্টর ব্রেন ফ্লানিগান এবং পাবলিক এ্যনগেইজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা উপস্থিত ছিলেন। সভায়, স্টিফেন ইবেলি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে উচ্চতর প্রশিক্ষণ প্রদান, শিক্ষা সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির ব্যবহার, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনাসহ গবেষণায় দীর্ঘমেয়াদি সহযোগিতা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

 

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালগুলো সহযোগিতার আগ্রহ প্রকাশ করায় প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি, তরুণ প্রজন্ম এবং নারী শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ সুবিধাসহ উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। ড. এস এম এ ফায়েজ বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এসব শিক্ষার্থীদের দেশে ফিরে এসে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

সভায় প্রফেসর তানজীমউদ্দিন খান শিক্ষার্থীদের সফট স্কিলস ও ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ সুবিধা প্রদানসহ তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। এছাড়া, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষায় নতুন প্রযুক্তি, উদ্ভাবন, শিক্ষা বৃত্তি, টিউশন ফি কমানো, ই-লাইব্রেরি ব্যবহার, মানবাধিকার সুরক্ষা ইত্যাদি নিয়ে নিয়মিত ডায়ালগ আয়োজন বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা থেকে ৮ মাসে বহিষ্কার ৩৪০ বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

১

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

২

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

৩

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৪

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৫

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৬

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৭

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৮

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৯

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

১০

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

২০