নিউজ ডেস্ক
৩ অগাস্ট ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য প্রার্থনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার

বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই চলছে আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে। গত কয়েকদিনে প্রাণ হারান শত শত মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজও আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন।

 

শিক্ষার্থীরা গত কয়েকদিন ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। লাল রঙ ছাড়াও একটি ছবিতে এক কিশোরের চোখ বাঁধা লাল রংয়ের কাপড় দিয়ে। গতকাল ফেসবুক এমন ছবি প্রকাশ করেন এনজো। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাংলাদেশি ভক্তরা, আমি তোমাদের শুনতে পারছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি।’ মাত্র ৩৪ মিনিটে পোস্টটিতে ৬৮ হাজার মানুষ রিয়্যাক্ট করেন।

 

কমেন্ট বক্সে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশিরা। সুজন আহমেদ নামের একজন লেখেন, ‘অনেক ধন্যবাদ, আপনার জন্য সম্মান।’ ফেরদৌস আহমেদ নামের আরেকজন লেখেন, ‘আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ।’ এর আগে গত ১৯শে জুলাই আরও একটি পোস্ট করেন এনজো। আন্দোলনে তখন সংঘর্ষ শুরু হয়েছে। গত বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় ফেসবুকে তখন লেখেন, ‘বাংলাদেশে যে সকল মানুষ বিপদে আছেন তাদের জন্য সহমর্মিতা জানাই ও প্রার্থনা করছি।’ তখন প্রায় দুই লক্ষ মানুষ পোস্টটিতে রিয়্যাক্ট দেন।

 

গত বিশ্বকাপে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি হয় আর্জেন্টিনাতেও। স্বয়ং লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেন, কৃতজ্ঞতা জানান। আর্জেন্টাইনরা এরপর থেকে বাংলাদেশকে নিয়ে বাড়তি আবেগ দেখান। চার দশক পর বাংলাদেশে দূতাবাস খোলে আর্জেন্টিনা সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০