গত ২৭ জুন রোজ শনিবার মিশিগানের ওয়ারেন সিটির রান্না ঘর রেস্টুরেন্টে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি অব মিশিগানের উদ্যোগে সদ্য বাংলাদেশ থেকে আগত বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা-অনুরাগী শামসুজ্জামানের মিশিগান শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নুরুজ্জামান এখলাসের উপস্থাপনায় ও গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবদুশ শাকুর মাখন, অ্যাডভোকেট মহব্বত খান, জুবের আহমদ ও সালেহ আহমদসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আজকের সংবর্ধিত অতিথি বিয়ানীবাজার উপজেলার শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা এই শিক্ষানুরাগীর সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন। সংবর্ধিত অতিথি তাঁর বক্তব্যে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, বিয়ানীবাজার উপজেলার শিক্ষা উন্নয়নসহ জনকল্যাণ ও বিভিন্ন পর্যায়ের সামাজিক উন্নয়নে তাঁর ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানান।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বলেন, সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় দিবসে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। এতে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। পরে সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়।
মন্তব্য করুন