আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে দাসেরবাজার উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল।

 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বেঅভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণশীর্ষক প্রস্তাবনার পক্ষে যুক্তি উপস্থাপন করে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা দাসেরবাজার উচ্চ বিদ্যালয় দল রানার্স আপ হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা নুসরাত জাহান মোহনা।

 

 

 

 

পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ রায় পুরকায়স্থের সভাপতিত্বে এবং সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রব, বিতর্ক প্রতিযোগিতার মডারেটর বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল ইসলাম।

 

এছাড়া বক্তব্য দেন প্রতিযোগিতার বিচারক নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ সিংহ, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরিয়ম জমিলা এবং শিক্ষার্থী অভিভাবক ফয়সল আহমদসহ অন্যান্যরা। বক্তারা শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১০

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১২

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৩

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৪

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৫

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৬

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৭

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৮

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৯

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

২০