বিয়ানীবাজার জামান প্লাজার স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাণুরাগী জনাব শামসুজ্জামান (শাহজাহান)-এর মিশিগান আগমন উপলক্ষে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি অব মিশিগান ইনক এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৭ জুন (শনিবার) মিশিগানের রান্নাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গিয়াস উদ্দিনের সভাপতিত্ব এবং নুরুজ্জামান এখলাস’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি শামসুজ্জামান (শাহজাহান)-কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ। পরে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুস শাকুর খান (মাখন), অ্যাডভোকেট মোহাব্বত খান, জুবের আহমদ, ছালেহ আহমদসহ উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। বক্তারা শামসুজ্জামান (শাহজাহান)-এর ব্যবসায়িক সাফল্য, সমাজসেবা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসে থেকেও বিয়ানীবাজারের কৃতী ও সমাজসেবীদের সম্মানিত করার এ ধরনের উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

জবাবে সংবর্ধিত অতিথি শামসুজ্জামান (শাহজাহান) বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি অব মিশিগানের নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও সমাজকল্যাণ ও শিক্ষার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজ ও সৌজন্য আড্ডার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন