হৃদয়ে গান আর নাচ সহ অন্তরে নানান অনুভূতি ধারণ করা সংস্কৃতি প্রেমী মিশিগান বাসীর জন্য আয়োজিত তিন দিন ব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফ্যাস্টিভাল-২০২৬ইং নিয়ে শনিবার (৬-২৭-২০২৬ইং) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের করেছে বাংলাদেশ মাল্টি কালচারাল ফাউন্ডেশন (বিএমসিএফ), মিশিগান।
সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন এর প্রানবন্ত সঞ্চালনায় সংশ্লিষ্ট রাজ্যের হেমট্রামিক সিটিস্থ রাধূনী রেষ্টুরেন্টে এই প্রেস ব্রিফিংয়ে যথাক্রমে বিএমসিএফ এর সভাপতি ইকবাল হোসাইন, সহ-সভাপতি হিমেল হোসাইন, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন, প্রচার সম্পাদক নাজি চৌধুরী, উপদেষ্টা যথাক্রমে কমিউনিটি ব্যক্তিত্ব এমডি সাহাব উদ্দিন, হেমট্রামিক সিটি কাউন্সিলের কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, জুয়েল মোহাম্মদ, আব্বাস আহমদ উদ্দিন আসছে আগামী ১০,১১,১২ জুলাই মিশিগানের হেমট্রামিক সিটিস্থ জসকম্পো এলাকায় তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফ্যাস্টিভাল সুন্দর ও সুচারু রূপে সম্পন্ন করা।
দর্শকদের সহযোগিতা ও তাদের নিরাপত্তা প্রদান, বাংলাদেশ, ভারত, আমেরিকা,মেস্কিকো সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সেরা কন্ঠ শিল্পীদের নাম প্রকাশ, লটারী পর্ব, নির্বিঘ্নে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সার্বিক সহযোগিতা সহ বিশদ পরিকল্পনা তুলে ধরা হয়।
এসময় বর্তমান পরিস্থিতিতে প্রবাসী তরুণ সমাজ কে বাংলাদেশী কৃষ্টি- সংস্কৃতির ছোঁয়ায় উন্নত মানুষ হিসেবে গড়ে তোলা এবং আইস অভিযানকে কেন্দ্র করে সিটিজেন নাগরিক ও ইমিগ্রেন্টধারী বসবাসরতদের কি করনীয় তা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও প্রচারের উদ্দোগ নেয়া হয়েছে বলে বিএমসিএফ আয়োজকরা সাংবাদিকদের অবহিত করেন।
আর এরই জন্য আসছে তিন দিন ব্যাপী চলা সংশ্লিষ্ট আয়োজনে দর্শক শ্রোতাদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। ফলে সাংবাদিকদের ক্ষুরধার লেখনীর কোন বিকল্প নেই। আয়োজকগণ, সংশ্লিষ্ট প্রেস ব্রিফিংয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী সহ দর্শক শ্রোতাদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, তাহলেই সকলের সহযোগিতায় মিশিগানে চলতি বছরে আমরা সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর দর্শক নন্দিত একটি সেরা ফ্যাস্টিভাল উপহার দিতে পারব।
শেষে ভূড়ি ভোজের মাধ্যমে প্রেস ব্রিফিংয়ের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, হ্যামটাউন সামার জাম ফ্যাস্টিভালের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন টাইম টেলিভিশন ও দৈনিক জনকন্ঠ,ডিজিটাল জনকন্ঠ। এছাড়া, স্পেশাল অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন,টাইম টেলিভিশনের সিইও আবু তাহের।
মন্তব্য করুন