বাংলা সংবাদ ডেস্ক
২১ জুন ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

প্রবাসে সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের ২০২৬-২৭ সালের নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৮ জুন ২০২৬, রোববার অনুষ্ঠিত হবে।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মিশিগানের হ্যামট্রামিক শহরের গেটস অব কলম্বাস ব্যাংকুয়েট হলে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। অনুষ্ঠানের ঠিকানা ৯৬৩২ কন্যান্ট, হ্যামট্রামিক, এমআই ৪৮২১২।

 

আয়োজকদের তথ্য অনুযায়ী, নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির সদস্য, শুভানুধ্যায়ী এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি অব হ্যামট্রামিকের মাননীয় মেয়র মি. এডাম আলহারবি। অনুষ্ঠানে অভিষেক পর্বের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও থাকবে বলে জানানো হয়েছে।

 

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান দীর্ঘদিন ধরে প্রবাসে সিলেটের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধন ধরে রাখতে কাজ করে আসছে। সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান কমিউনিটির সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

সংগঠনের সম্মানিত সভাপতি মো. লিলু মিয়া এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল মালিকের নেতৃত্বে এবারের কার্যক্রম পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০