বাংলা সংবাদ ডেস্ক
২৪ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের সেখানে অবস্থানের দীর্ঘমেয়াদি সুযোগ সীমিত করে একটি নতুন ভিসা নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। দীর্ঘদিনের প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা শিক্ষাক্রমের মেয়াদের ভিত্তিতে থাকার ব্যবস্থার পরিবর্তে এখন থেকে শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে।

 

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এই চূড়ান্ত নিয়মের পর্যালোচনা শেষ করার পর এটি এখন আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের শেষ ধাপে রয়েছে। এর ফলে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এখন থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটরদের জন্য এই নির্দিষ্ট সময়সীমার নিয়ম কার্যকর করতে পারবে।

 

নতুন এই আইনি পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের পড়তে যাওয়া হাজার হাজার এশীয় শিক্ষার্থী, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা এবং পড়াশোনা পরবর্তী কাজের পরিকল্পনা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে।

 

বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী এফ ওয়ান ক্যাটাগরির ভিসাধারী বিদেশি শিক্ষার্থীরা যতদিন তাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা বা একাডেমিক প্রোগ্রাম চালিয়ে যান এবং ভিসার শর্ত মেনে চলেন, ততদিন তাদের স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের থাকার অনুমতি দেওয়া হয়। তবে নতুন কাঠামো চালু হলে শিক্ষার্থীরা দেশটিতে প্রবেশের সময় কেবল একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বৈধভাবে থাকার অনুমতি পাবেন। যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনা ওই নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হয়, তবে তাকে দেশটিতে অবস্থান করার জন্য মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন করতে হবে।

 

প্রস্তাবিত এই নতুন বিধিমালায় মূলত এফ ভিসা প্রাপ্ত শিক্ষার্থী, জে এক্সচেঞ্জ ভিজিটর, আই ভিসাধারী সাংবাদিক এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন নিয়মে শিক্ষার্থীদের থাকার জন্য সর্বোচ্চ চার বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নির্ধারিত সময় পার হওয়ার পর শিক্ষা সমাপন না হলে তাদের বাধ্যতামূলকভাবে এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে।

 

এর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক যাত্রার ক্ষেত্রে এতকাল ধরে চলে আসা নমনীয়তা বা বিভিন্ন আইনি সুযোগ-সুবিধাও অনেক বেশি সংকুচিত ও কঠোর করার প্রস্তাব করা হয়েছে এই নীতিমালায়।

 

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১০

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১১

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৩

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৪

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৫

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৬

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৭

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৮

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৯

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

২০