বাংলা সংবাদ ডেস্ক
২০ জুন ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

মার্কিন প্রেসিডেন্টের বিমান বহর এয়ার ফোর্স ওয়ানে একটি অত্যাধুনিক নতুন বিমান যুক্ত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানটির উদ্বোধন করেছেন। বোয়িং ৭৪৭-৮ সিরিজের এ বিমানটি গত বছর কাতারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে ‘নিঃশর্ত’ উপহার হিসেবে দেওয়া হয়েছিল। 

 

শনিবার (২০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী এই বিলাসবহুল জাম্বো জেটটির প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের কাজ শেষ করেছে। এটির আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি ডলার। উদ্বোধন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই বিমানটিকে বিলাসবহুল ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ রূপান্তর করা হয়েছে। এমনটা এর আগে কেউ কখনও দেখেনি।

 

এক বিজ্ঞপ্তিতে মার্কিন বিমান বাহিনী বলেছে, বিমানটি প্রেসিডেন্টের ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদনের আগে কিছু পরীক্ষামূলক ফ্লাইটে অংশ নেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা, মিশন, যোগাযোগ ব্যবস্থা, লজিস্টিক সাপোর্ট এবং উন্নত প্রযুক্তির ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে। আগের মালিকানার কারণে বিমানে নিরাপত্তা ঝুঁকি পরীক্ষা করে তা পুরোপুরি ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

 

বিবিসি বলছে, বিমানের ভেতরের মূল সাজসজ্জায় তেমন পরিবর্তন আনা হয়নি। এটির বাইরের অংশে লাল, সাদা, নীল এবং সোনালি রঙের একটি নতুন প্রলেপ দেওয়া হয়েছে। ২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে বিমানটি উপহার দেয়। এ ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমলোচনা হয়। ফেডারেল আইন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা সাধারণত ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারেন না।

 

হোয়াইট হাউস বলছে, বিমানটি গ্রহণ করা সম্পূর্ণ আইনসম্মত হয়েছে। ট্রাম্প নিজের মেয়াদ শেষ করলে এটিকে ‘প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে’ হস্তান্তর করা হবে। কাতারের উপহারের এ বিমানটি যুক্ত হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে দুটি ৭৪৭-২০০বি জেট ছিল। এগুলো ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চেউং জানিয়েছেন, এটি যুক্ত হওয়ার ফলে পুরোনো মডেলের একটি বিমানকে অবসরে পাঠানো হচ্ছে।

 

এক্সে পুরোনো বিমানের একটি ছবি শেয়ার করে চেউং লিখেছেন, বিদায়, বিশ্বস্ত সেবক। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বোয়িং দুটি ভিসি-২৫বি সরবরাহ না করা পর্যন্ত এ বিমানটি আপাতত ব্যবহার করবেন প্রেসিডেন্ট।

 

সূত্র: বিবিসি 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০