বাংলা সংবাদ ডেস্ক
২৫ জুন ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

শিব মন্দির ‘টেম্পল অব জয়’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন। শহরের মেমোরিয়াল ফিল্ড পার্কে আয়োজিত এ বনভোজন দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি আড্ডা, আনন্দ, খেলাধুলা এবং পারিবারিক বন্ধনে ভরপুর হয়ে ওঠে।

 

বনভোজনের শুরু থেকেই শিশু, কিশোর, নারী ও পুরুষদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু ও কিশোরদের জন্য অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জনপ্রিয় হাড়িভাঙা ও পিলো গেম। একই সঙ্গে নারী ও পুরুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত রশি টানাটানি প্রতিযোগিতা দিনটির অন্যতম আকর্ষণে পরিণত হয়।

 

দিনের আরেকটি বড় আকর্ষণ ছিল বারবিকিউ পার্টি। গ্রিলের সুগন্ধে পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিকেলে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের বাঙালি খাবার। প্রবাসে থেকেও দেশীয় স্বাদের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ আনন্দের আবহ তৈরি করে। বনভোজনের বিশেষ পর্বে বিশ্ব বাবা দিবস উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এতে উপস্থিত পরিবারগুলোর মধ্যে আবেগঘন ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। মোট ১২টি আকর্ষণীয় পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি আইফোন জিতে নেন কৃপাময় পাল। দ্বিতীয় পুরস্কার হিসেবে টেলিভিশন লাভ করেন কুলেন্দু পাল এবং তৃতীয় পুরস্কার হিসেবে ল্যাপটপ পান অশোক দাশ।

 

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধার উদারতা। র‌্যাফেল ড্রতে দুটি পুরস্কার জিতলেও তিনি সেগুলো নিজের কাছে না রেখে মন্দিরে দান করেন, যা উপস্থিতদের প্রশংসা কুড়ায়। আয়োজকদের মতে, এই বনভোজন শুধু বিনোদনের আয়োজন নয়, বরং প্রবাসী বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০