বাংলা সংবাদ ডেস্ক
২৫ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

বিশিষ্ট গবেষক, সাহিত্য সংগঠক, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক-২০২৫’-এর জন্য মনোনীত হয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করছে। সিলেটের জেলা কালচারাল অফিসার স্বাক্ষরিত এক পত্রে তাঁর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

শুক্রবার (২৬ জুন) বেলা আড়াইটায় শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

 

১৯৬৪ সালের ১০ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন সেলিম আউয়াল। তাঁর পিতা মরহুম মো. আবদুল ওয়াহিদ এবং মাতা মরহুমা মিরযা সমর উন নিসা। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো প্রধান এবং দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি প্রাচীন সাহিত্য সাময়িকী ‘মাসিক আল ইসলাহ’-এর সাবেক সম্পাদক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সাধারণ সম্পাদক।

 

সেলিম আউয়াল বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস সমিতি (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং বাংলাদেশ ইতিহাস পরিষদের আজীবন সদস্য। তিনি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘সাইক্লোন সিলেট’-এর সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

 

গবেষণা ও সাহিত্যচর্চায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে ‘গানের পাখি হাসন রাজা’, ‘তার পুত্র, দৌহিত্র ও প্রপৌত্র কথা’, ‘সিলেট বিষয়ক লেখাজোখা’, ‘বই নিয়ে বই’, ‘সাংবাদিকতা ও সংবাদ’ এবং ‘আমাদের শহরে রবীন্দ্রনাথ এসেছিলেন’সহ মোট ১৪টি গ্রন্থ। সিলেটের সাংবাদিকতা বিষয়ক গবেষণার জন্য তিনি ২০১৮-২০১৯ সেশনে সিলেট প্রেসক্লাব ফেলোশিপ অর্জন করেন।

 

ব্যক্তিজীবনে তিনি আফিয়া সুলতানার সহধর্মী এবং এক কন্যা ডা. নাদিরা নূসরাত মাসিয়াত ও এক পুত্র জুন্নুরাইন কদর তাজিমের জনক। এর আগে সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য তিনি ‘ডা. এ. রসুল সাহিত্য পুরস্কার’ এবং ‘আলোর অন্বেষণ সাহিত্য পুরস্কার’সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় দীর্ঘদিনের নিরলস অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ সম্মাননা পদক তাঁর কর্মময় জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০