মাহমুদুল হক লিটু
২৯ জুন ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটির গেইট অব কলম্বাস ব্যাংকুয়েট হলে রোববার ২৮ জুন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর নব নির্বাচিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই পর্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমট্রামিক সিটির মেয়র এডাম আলহারাবি।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে সাবেক সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক খালেদ আহমদ রাহিনের সঞ্চালনায় শুরুতে প্রবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়, এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তারপর নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক ভাবে ফুল দিয়ে বরণ করে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির সভাপতি লিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর আকবর মল্লিকের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের স্বারক ম‍্যাগাজিন সেতুবন্ধনের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেমট্রামিক সিটির কাউন্সিলম‍্যান ও সংগঠনের উপদেষ্টা নাঈম চৌধুরী ।

 

 

 

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বহুসাংস্কৃতিক সমাজ গঠনে বাংলাদেশি কমিউনিটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেমট্রামিক সিটির সাবেক কাউন্সিলম‍্যান ও মেয়র প্রটেম সাহাব আহমদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এটিএম ফয়েজ আহমদ সহ আমেরিকান ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ । এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে প্রবাসে বসবাসরত সদর দক্ষিণ ও সুরমাবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজন প্রবাসে বসবাসরত সিলেটিদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। আলোচনা সভা শেষে নৈশভোজে ও স্হানীয় শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তুলে। অনুষ্ঠান শেষে অতিথিরা আয়োজকদের সফল আয়োজনের প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০