মাহমুদুল হক লিটু
৩০ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে দুর্গা টেম্পল ডেট্রয়েট-এর আয়োজনে এক আনন্দঘন কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

 

গত রোববার ২৮ জুন মিশিগানের ওয়ারেন শহরের ক্যাম্পবেল রোডের ভেটারন্স মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে বিপুল সংখ্যক প্রবাসী পরিবার অংশগ্রহণ করে। সকাল থেকে দিনব্যাপী চলা এ আয়োজনে ছিল সুস্বাদু খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং সবার অংশগ্রহণে প্রাণবন্ত মিলনমেলা। ছিল আকর্ষণীয় র‍্যাফল ড্র পুরস্কার।

 

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ব্যস্ত প্রবাসজীবনের মাঝে এমন আয়োজন একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

ডেট্রয়েট দূর্গা টেম্পলের সভাপতি পংকজ দাশ জানান, দুর্গা টেম্পল ডেট্রয়েট শুধু ধর্মীয় কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও প্রবাসী কমিউনিটিকে একত্রিত রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

দিনব্যাপী হাসি-আনন্দ, আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত এই বনভোজন শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১০

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১১

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১২

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৩

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৪

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৫

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৬

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৮

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৯

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

২০