৩০ ডিসেম্বর ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা শিকার ভারতীয় উইকেটরক্ষক রিশাভ পান্ত

 

নিজ বাসায় ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হলেন ভারতীয় উইকেটরক্ষক রিশাভ পান্ত। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দুর্ঘটনায় তার গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।
এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলে দেশে ফিরেছিলেন তিনি । ঢাকা থেকে ফেরেন দিল্লিতে। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পথে এই ঘঠনা ঘটে ।
ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি। ধাক্কায় গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। এ সময় আঘাত লাগে ভারতীয় দলের এই উইকেটরক্ষকের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
পান্ত নিজেই তার গাড়িটি চালাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। কিভাবে দুর্ঘটনা ঘটল, গাড়িতে কিভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রাথমিকভাবে পান্তকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে দেরাদুনের হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সর্বশেষ আপডেট হচ্ছে, তিনি শঙ্কামুক্ত। ভিভিএস লক্ষ্মণ টুইট করে এ তথ্য জানান। তবে আঘাতগুলোর কী অবস্থা এখনও তা নির্ধারণ করা যায়নি।
বাংলাদেশ সফরে ভারতীয় দলে তিনি ছিলেন। সেখান থেকে দেশে ফেরার পরই নিজের বাড়িতে যাচ্ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজের দলে অবশ্য তিনি নেই।
তবে কিছু দিনের মধ্যেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাওয়ার কথা ছিল তার। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্যই তার এনসিএ-তে যাওয়ার কথা ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০