১৫ জানুয়ারী ২০২৩, ৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোর চেয়ে দ্বিগুণ বেশি দিয়ে মেসিকে কিনতে চায় সৌদির আরেক ক্লাব

রোনালদোর চেয়ে দ্বিগুণ অর্থ দিয়ে কিনতে চাই সৌদির আরেক ক্লাব আল হিলাল । মাত্র এক বছর জন্য ৩৫০ মিলিয়ন ডলার দিবে মেসিকে। স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে এ তথ্য।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এরই মধ্যে দলে টেনে নিয়েছে আল নাসর। আড়াই বছরের জন্য চুক্তি। প্রতি বছর ৭৫ মিলিয়ন ডলার। আড়াই বছরে প্রায় ১৮৭ মিলিয়ন ডলার।বিশাল অংকের এই পারিশ্রমিকে রোনালদোকে আল নাসর দলে নেওয়ার পর তাদের প্রতিদ্বন্দ্বী আল হিলাল ক্লাবও মাঠে নেমেছে। এবার তারা দলে ভেড়ানোর জন্য প্রস্তাব দিয়েছে খোদ মেসিকে।

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর ৬ মাস। এখন পর্যন্ত পিএসজির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে একমত হতে পারেননি আর্জেন্টাইন তারকা। চুক্তি বাড়ানো না হলে আগামী জুনেই পুনরায় ফ্রি এজেন্ট হবেন বিশ্বকাপজয়ী এই তারকা। তবে কী আর ফ্রান্সের থাকতে চাচ্ছেন না মেসি!

স্প্যানির সংবাদপত্র মার্কা জানিয়েছে, সৌদির ক্লাব আল হিলাল এবং আল ইত্তিহাদ মেসিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। মেসির এজেন্টের সঙ্গে কথা বলছে তারা। দুই ক্লাবেরই প্রস্তাবের পরিমাণ রোনালদোর চেয়ে দ্বিগুণ।

তবে পিএসজি সূত্রে খবর এসেছে, এরই মধ্যে নতুন বিষয়ে ক্লাবকে মৌখিক সম্মতি জানিয়েছেন মেসি। বিশ্বকাপ জেতার পরে ক্লাবের হয়ে খেলতেও নেমেছেন তিনি। এখনও পুরনো চুক্তির মেয়াদ রয়েছে। সেই চুক্তি শেষ হলেই মেসির চুক্তির মেয়াদ বাড়বে বলে দাবি পিএসজির এক কর্মকর্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০