২৩ জানুয়ারী ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুহূর্তেই গায়েব উসাইন বোল্টের ১৩৪ কোটি টাকা

ছবি:সংগৃহীত

মুহূর্তেই গায়েব বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের প্রায় ১৩৪ কোটি টাকা । জ্যামাইকার    কিংবদন্তি দৌড়বিদ খেলা থেকে অবসর নেওয়ার পর ক্যারিয়ারের সব সঞ্চয় একটি ব্যাংকে রেখেছিলেন। কিন্তু ভবিষ্যৎ জীবনের প্রায় সব টাকায় হারালেন বোল্ট। ব্যাংক থেকে বোল্টের টাকা হারানোর বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী লিন্টন গর্ডন।

 

বোল্টের আইনজীবী জানিয়েছেন, অবসর নেওয়ার পর জ্যামাইকার দৌড়বিদ তার সব সঞ্চয় একটি ব্যাংকের অ্যাকাউন্টে রেখেছিলেন। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ারবাজারের একটি সংস্থা। বোল্টের অ্যাকাউন্টে ১২.৮ মিলিয়ন ডলার ছিল। বাংলাদেশি টাকায় যা ১৩৪ কোটি টাকা প্রায়।

 

গর্ডন বলেন, ‘এমন খবর পেলে যে কেউ ভেঙে পড়বে। বোল্টের ক্ষেত্রেও এটা সত্যি। তিনি এই অ্যাকাউন্টটিকে ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রেখেছিলেন।’

 

এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জ্যামাইকার আর্থিক পরিষেবা কমিশন। দেশটির অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক বলেন, ‘পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। সব সত্যি সামনে আসবে। কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হলো তা দেখা হবে। এই চুরির ফলে কারা লাভবান হলো সেটা খুঁজে বের করা হবে। খুঁজে তাকে শাস্তির আওতায় আনতে হবে।’

 

উল্লেখ্য, ৩৬ বছর বয়সী উসাইন বোল্ট পৃথিবীর দ্রুততম মানব। অলিম্পিকে নয়বার স্বর্ণপদক জিতেছেন তিনি। ১১ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। তাকে অনেকে সর্বকালের সেরা দৌড়বিদ বলেও মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০