২০ ডিসেম্বর ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে মেসি-এমবাপ্পের রেষারেষি, ভিডিও ভাইরাল

মেসি এবং এমবাপে দু’জনেই একই ক্লাবের সতীর্থ হওয়ার পরেও দুজনের মধ্যে রয়েছে লুকানো প্রতিদ্বন্দিতা। বিশ্বকাপের ফাইনাল সেটারই বহিঃপ্রকাশ করে দিল। রুদ্ধশ্বাস ফাইনাল মানল না সৌজন্য, শ্রদ্ধা, সম্প্রীতির বাতাবরণ।

মেসি এবং এমবাপের এমন একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুই তারকাদের নিজেদের গোল উদযাপন একে অন্যের মুখের ওপর।

ফাইনালে দুই তারকাই লক্ষ্য ছিল গোল্ডেন বুটের অধিকারী হতে। দু’জনেই ফাইনালের আগে পাঁচ গোল করে সমান অবস্থানে থাকলেও এমবাপের হ্যাটট্রিক করায় সোনার বুটটি চলে গেল তার দখলে। অন্যদিকে মেসি দুই গোলের বেশি করতে পারেননি।

এমন চরম আবহেই মেসি-এমবাপের মধ্যে লুকানো শত্রুতা নজরে এলো বিশ্বকাপ ফাইনালে। আর্জেন্টিনা গোটা ম্যাচে তিনটি গোল দিয়েছিল এবং এমবাপে তিনবারই ফ্রান্সকে মৃত্যুমুখ থেকে গোল করে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন।

আর তৃতীয় গোলের পর সমতা ফেরানোর পরেই এমবাপেকে সেলিব্রেশন করতে দেখা যায় মেসির দিকে তাকিয়ে। যদিও মেসি তা উপেক্ষা করে শেষ হাসি হেসে যান।

গত আগস্টে এই দু’জনের এক ঘটনায় উত্তাল হয়েছিল ফুটবল দুনিয়া। পিএসজিতে মন্তেপিলারের বিরুদ্ধে খেলার সময় মেসির কাছ থেকে ক্রস পাননি বলে মেসিকে ধাক্কাও দিয়ে বসেন এমবাপে।

সেই ঘটনার প্রতিউত্তরে ওয়েন রুনি বলেন, “ফুটবল মাঠে এতো বড় ইগো সর্বস্ব ফুটবলার আগে দেখিনি।

একজন ২৩ বছরের ফুটবলার কিনা ধাক্কা দিচ্ছে মেসিকে! ওঁকে কেউ মনে করিয়ে দিক মেসি ২৩ বছর বয়সে চারবার ব্যালন ডি’ওর জিতে ফেলেছিল।”

ক্যারিয়ারের প্ৰথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন মেসি। সবমিলিয়ে আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হল। ফাইনালে আর্জেন্টিনার আরো একটি বড় কৃতিত্ব দেখালেন এমিলিয়ানো মার্টিনেজের। নেদারল্যান্ড ম্যাচেও বাঁচিয়ে দিয়েছিল তাঁর হাত। ফাইনালেও মেসিকে পূর্ণ স্বাদ এনে দিলেন আস্টন ভিলার গোলকিপার এবং জিতলেন গোল্ডেন গ্লাভস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০