২৪ ডিসেম্বর ২০২২, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফের ফাইনাল বিশ্বকাপ খেলতে চায় ফ্রান্স

ফের ফাইনাল বিশ্বকাপ খেলতে চায় ফ্রান্স

মাত্র ৬ হলো বিশ্বকাপ শেষ হলো । কিন্তু আবারও বিশ্বকাপের আয়োজনের কথা ভাবা কি সম্ভব?কিন্তু অসম্ভব হলেও এমন দাবি করেছেন ফ্রান্সের বেশির ভাগ  সমর্থকই।

এই দিকে অভিযোগ করা হয়েছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার ফাইনালটি নিরপেক্ষভাবে পরিচালনা হয়নি।এমন অভিযোগে সমর্থন দিয়ে পিটিশনে অংশ নিয়েছেন দুই লাখের বেশি ফুটবল সমর্থক।

এই দিকে রেফারিং নিয়ে অভিযোগ উঠেছে ফাইনাল ম্যাচ পরিচালনা করা পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াকের বিরুদ্ধে।এবংএই সমালোচনার মুখে আত্মপক্ষ সমর্থন করতে মুখ খুলতে হয়েছে তাকে।

গত রোববার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ সমতায় ছিল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ফ্রান্স সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।

এর মধ্যে ম্যাচের ২৩ মিনিটে রেফারি আর্জেন্টিনাকে একটি পেনাল্টি দেন, যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। অনেকেই দাবি, ওসমান ডেম্বেলে বল আটকাতে গেলে ডি মারিয়া যেভাবে পড়ে গেছেন, সেটি পেনাল্টি দেওয়ার মতো ফাউল ছিল না মোটেই।

এরপর ৩৬ মিনিটে ডি মারিয়ার দ্বিতীয় গোলের আগে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হয়েছিলেন, রেফারি তা অগ্রাহ্য করে যান। আর্জেন্টিনার তৃতীয় গোলটি নিয়েও আছে বিতর্ক। কেননা ওই সময় তাদের বাড়তি দুজন ফুটবলার মাঠে ঢুকে পড়েছিলেন।

দু দলেরই এমন অভিযোগ আছে অনেক, কিন্তু এবার সব অভিযোগ ছাপিয়ে ফাইনাল ম্যাচটিই পুনরায় আয়োজনের দাবি তুলেছে অনলাইনে পিটিশনের প্ল্যাটফর্ম ‘মেসওপিনিয়নস’। এই পিটিশনে শুক্রবার পর্যন্ত সই করেছে ২ লাখের বেশি মানুষ।

এরই মধ্যে সর্বোচ্চ সই পাওয়া শীর্ষ ২০টি পিটিশনের মধ্যে আছে এটি। ৫ লাখ সই টপকে গেলে এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া তিনটি পিটিশনের একটি হবে।

 

সূত্র: ইকোনমিক টাইমস, দ্য মিরর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০