১৪ ডিসেম্বর ২০২২, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিতের পদত্যাগ পর ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে তিন জন

তিতের পদত্যাগ পর ব্রাজিলের নতুন কোচ

তিতের কোচ পদ থেকে বিদায় নেওয়ার পর থেকে নতুন কোচ খোঁজা শুরু করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কিন্তু কে হচ্ছেন তিতের উত্তরসূরি?
গণমাধ্যমের তথ্য অনুসারে, তিতের জায়গায় ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে এই মুহূর্তে এগিয়ে আছেন তিন জন।

তারা হলেন- মানো মেনেজেস, আবেল ফেরিরা এবং দোরিভাল জুনিয়র। এছাড়াও ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলাকে নাকি খুবই পছন্দ ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজের। তবে লিওনেল মেসির গুরু পেপ ব্রাজিলের কোচ হতে রাজি হবেন কিনা তা এখনো অনিশ্চিত।

তাছাড়া হাই প্রোফাইল কোচ পেপ গার্দিওলাকে যে পরিমাণ অর্থ দিতে হবে, সেই সামর্থ এই মুহূর্তে নেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের। তাই পর্তুগালের পালমেইরাস ক্লাবের কোচ আবেল ফেরিরাকে নিয়েও আগ্রহ আছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের। এমনকি দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে ফুটবলারদের সঙ্গে সহজেই মিশে যাওয়ার ক্ষমতা আছে তার।

এদিকে দোরিভাল জুনিয়র আবার ব্রাজিলের ক্লাব ফুটবলে খুবই সফল কোচ। বর্তমানে তিনি যুক্ত আছেন ফ্ল্যামেঙ্গো ক্লাবে। উল্লেখ্য, চলমান কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পেছনে কোচ তিতের ভুল সিদ্ধান্তকে দায়ী করছেন সমর্থকেরা। তার মাঝে একটি হলো টাইব্রেকারে বিশ্ব সেরা ফুটবলার নেইমারকে পেনাল্টি শট না দেওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

২

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৩

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৪

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৫

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৬

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৭

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৮

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৯

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১০

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১১

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১২

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৩

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৪

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৫

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৬

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৭

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৮

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৯

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২০