১১ জানুয়ারী ২০২৩, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী ২০২৬ বিশ্বকাপেও মেসিকে চান স্কালোনি

আগামী ২০২৬ বিশ্বকাপেও মেসিকে চান স্কালোনি

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে অরাধ্য সপ্ন পূর্ণ হয়েছিল আর্জেন্টিনার মহা তারকা লিওনেল মেসির । তাই আজের্ন্টিনার হয়ে কিছু দিন খেলা চালিযে যাবেন তিনি। কিন্তু কোচ লিওনেল স্কালোনি প্রিয় শিষ্য মেসিকে ছাড়তে নারাজ। দলের প্রাণভোমরাকে দেখতে চান যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও । আগামী বিশ্বকাপের জন্য ১০ নম্বর জার্সিটা বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা কোচ। মেসির জার্সিটাও প্রস্তুত রাখা হয়েছে।

বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ হওয়ায় ফাইনাল ঘিরে আর্জেন্টাইনদের ছিল আলাদা আবেগ। অনেকে ধারণা করেছিলেন, কেবল বিশ্বকাপ না আর্জেন্টিনার জার্সিতেই হয়ত শেষ ম্যাচ খেলে ফেললেন ৩৫ পেরুনো মেসি।

২০২৬ সালের বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯। তখন তার ফিটনেস কী অবস্থায় থাকে সেটাও দেখার বিষয়। তবে সবচেয়ে বড় বিষয় মেসির ইচ্ছা।

এবার বিশ্বকাপে দু পায়ের ঝলকের পাশাপাশি সতীর্থদের তাতিয়ে দেওয়ার কাজটাও করেছিলেন মেসি। স্কালোনি তাই বুঝেন মেসির উপস্থিতিতির মূল্য, ‘সে যা চেয়েছে পুরো ক্যারিয়ারে তাই করতে পেরেছে। সতীর্থদের মধ্যে অবিশ্বাস্য বিশ্বাস নিয়ে এসেছে। ড্রেসিংরুমে এরকম প্রভাব বিস্তারি মানুষ আমি আর দেখিনি।’

গত কোপা আমেরিকা কাপে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। স্কালোনি জানালেন তখন থেকেই বড় কিছু অর্জনের দিকে তাদের হাঁটা শুরু,  ‘ব্রাজিলকে হারানো পর (কোপা আমেরিকায়) মেসির সঙ্গে আমার কথা হচ্ছিল। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দেশের মানুষ বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। সে আমাকে বলেছিল, “যাই হোক না কেন আমাদের ছুটে যেতে হবে। এটা আমাকে দারুণভাবে তাড়িত করেছে।’আমি তখনই টের পেয়েছিলাম আমরা বড় কিছু অর্জনের দিকে আছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০