১৬ জানুয়ারী ২০২৩, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

ছবি:সংগ্রহীত

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আবারও জয় পেল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল।এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

প্রথমেই টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশের প্রমিলারা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে তারা।

বাংলাদেশের দেয়া ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা করে ১৫৫ রান । ফলে ১০ রানের জয় পায় বাংলাদেশ নারী দল।

সোমবার ‘গ্রুপ এ’ এর ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে বাংলাদেশ সময় দুপুরে শুরু হয় ম্যাচটি।

ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হতে থাকে দুই ওপেনার প্রত্যাশা ও মিষ্টি শাহা। দলীয় ৭৫ রানে বিদায় নেয় প্রত্যাশা। তবে তার আগে ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। ১২তম ওভারের প্রথম বলেই নেত্রাঞ্জলির শিকার হন প্রত্যাশা।

একই ওভারের তৃতীয় বলে বিদায় নেন আরেক ওপেনার মিষ্টিও। রান আউট হয়ে দলীয় ৯৭ রানে সাজঘরে ফেরেন মিষ্টি। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ১৪ রান।

এরপর দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার মিলে জুটি গড়ে তুলেন ৮৬ রান। ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন দিলারা। আর ২৮ বলে ৩ চার ২ ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন স্বর্ণা। ৫০ রানে থাকেন অপরাজিত।

 

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

২

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৩

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৪

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৫

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৬

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৭

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৮

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৯

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১০

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

২০