৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসি পিএসজিতে থাকবেন কি না, যা জানা গেল

ছবি:সংগৃহীত

গত দুই বছর আগে প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি।যদিও প্রথম বছর নিজের প্রতিভার ছিটেফোঁটাও দেখাতে পারেননি লিগ ওয়ান জায়ান্টদের হয়ে।তবে ক্লাবের হয়ে ফর্মে ফেরার পাশাপাশি ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দলকে জিতিয়েছেন বিশ্বসেরার খেতাব।

 

আর্থিক কারণে ২ বছর আগে মেসিকে ছাড়তে হয়েছিল বার্সেলোনার। কিন্তু গত ডিসেম্বরে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বদলেছে পরিস্থিতি। মেসিকে আবারও দলে ফেরানোর ইঙ্গিত দিচ্ছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ।

 

এদিকে, কাতার বিশ্বকাপের আগেই আর্জেন্টাইন জাদুকরের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছিল। এখনও চুক্তি নবায়ন না করায় সেই গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিন্তু পিএসজি পরিচালক লুইস ক্যাম্পস জানালেন, আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়ার কোনো ইচ্ছাই তাদের নেই।

 

সম্প্রতি লুইস ক্যাম্পোস জানিয়েছেন, ‘এই মূহূর্তে আমরা চুক্তি বৃদ্ধির জন্য মেসির সঙ্গে কথা বলছি। আমাদের প্রজেক্টে তাকে রাখতে চাই। এতে লুকানোর কিছু নেই।’ টেলিফুটের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

 

চলতি বছরের জুনে মেসির সঙ্গে চুক্তি শেষ হবে পিএসজির। এ অবস্থায় আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে কতদিনের চুক্তি করতে পারে ফরাসি জায়ান্টরা? গুঞ্জন আছে, ২০২৪ সাল নাগাদ তাকে চাইতে পারে ক্লাব ম্যানেজমেন্ট। এরপর আবার চুক্তি বাড়লেও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

১০

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

১১

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

১২

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

১৩

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১৫

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১৬

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৭

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৮

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৯

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

২০