১ মার্চ ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিংবদন্তী ফুটবলারের বিদায়

ছবি সংগৃহীত

মারা গেলেন বিশ্ব ফুটবলের এক ফরাসি কিংবদন্তী জাস্ট ফন্টেইন। যিনি এক বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোল করে বিশ্ব রেকর্ড করেছিলেন। তার এই রেকর্ড ৬৫ বছর ধরেই অক্ষুণ্ন ছিল। মিত্যুকালে এই কিংবদন্তীর বয়স ছিল ৮৯ ।

বিশ্ব ফুটবল মঞ্চে গেলেছেন অনেক তরকা মহা তারকা এবং গড়েছে অনেক রেকর্ড কিন্তু এই কিংবদন্তীর রেকর্ড ভাঙতে পারেননি হাল আমলের রথি-মহারথি ফুটবলাররাও। ফরাসি কিংবদন্তী জাস্ট ফন্টেইনের সেই কীর্তি বহাল দেখেই তিনি চিরবিদায় নিয়েছেন।

১৯৫৮ সালের বিশ্বকাপে তিনি এক আসরে সর্বোচ্চ গোল করার কালজয়ী রেকর্ডটি গড়েন। ৬ ম্যাচে তিনি প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন সর্বমোট ১৩ বার। সেই আসরটি ছিল আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের আগমনের জন্য বিখ্যাত। তবে সেমিফাইনালে ১৭ বছর বয়সী পেলের সামনে ম্লান ছিলেন এই তারকা। সেদিন পেলের হ্যাটট্রিকে ৫-২ গোলে ফ্রান্সকে বিধ্বস্ত করেছিল সেলেসাওরা। ফ্রান্সের দুই গোলের একটি ছিল ফন্টেইনের করা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আরও চার গোল করেন তিনি। সুইডেনে অনুষ্ঠিত হওয়া সেই আসরের পর আরও ১৬টি আসর পেরোলেও তিনি এক আসরের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে রেখেছেন।

ফ্রান্সের ম্যারাকেচ শহরে জন্মগ্রহণ করেছিলেন সদ্য প্রয়াত এই ফরোয়ার্ড। জাতীয় দল ছাড়াও নিসে ও রেইমসের হয়ে তিনি দীর্ঘদিন ফুটবল মাঠে নেমেছিলেন। তবে ফ্রান্সের জাস্ট ফন্টেইনের দুর্ভাগ্য যে, ইনজুরিতে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে দ্রুতই। তাই ওই আসরের পর আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি তাকে। তবে এক আসরেই করা ১৩ গোল নিয়েই বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ গোলের মালিকও বনে গেছেন তিনি।

১৯৫০ সালে ফরাসি ‘কোপ দ্য ফ্রান্স’র শিরোপা ও দুটি লিগ টাইটেল জিতেছেন ফন্টেইন। পরবর্তীতে ইউরোপীয় কাপের ফাইনালেও তিনি রেইমস দলের হয়ে খেলেছেন। যদিও রিয়াল মাদ্রিদের কাছে তারা ম্যাচটি ২-০ গোলে হেরে যায়।

রেইমসের হয়ে ৬ মৌসুমে ফন্টেইন ১২১টি গোল করেছেন। এছাড়া সবমিলিয়ে লিগ ওয়ানের ২০০ ম্যাচে তার গোল সংখ্যা ১৬৫টি। এরপরই মাত্র ২৮ বছর বয়সেই পায়ের ইনজুরির কারণে ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি ঘটে ফন্টেইনের।

পরবর্তীতে কোচিং ক্যারিয়ার শুরুর আগে সর্বশেষ ২১টি আন্তর্জাতিক ম্যাচে ৩০ গোল করারও রেকর্ড গড়েন ফন্টেইন। এই ফরাসি কিংবদন্তীর মৃত্যুতে বিশ্ব ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

১

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

২

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৩

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৪

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৫

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৬

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৭

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৮

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১০

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৩

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৪

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৫

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৬

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৭

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৮

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৯

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

২০