১ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারকে হারাল পিএসজি

ছবি:সংগৃহীত

বিশ্বকাপজয়ী লিওনেল মেসি থেকে শুরু করে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমির মতো ফুটবলারদের নিয়েও সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। লিগ ওয়ানে শেষ ৩ ম্যাচে ২টিতেই হেরেছে পিএসজি।

এরই মধ্যে নতুন দুঃসংবাদ পেল প্যারিস জায়ান্টরা। চোটের কারণে মঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।পেশিতে চোট পেয়েছেন তিনি। তাই লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ছাড়াই মাঠে নামবে মেসি-এমবাপ্পেরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় মঁপেলিয়ের মাঠ স্তাদে লা মসন স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। শীর্ষস্থান ধরে রাখতে হলে জয়ের বিকল্প নেই পিএসজির কাছে। তাদের থেকে মাত্র ৩ পয়েন্ট কম নিয়ে কাঁধে নিঃশ্বাস ফেলছে আরেক ফরাসি ক্লাব লেঁস। জয়ের জন্য তাই মুখিয়ে থাকবে মেসি-এমবাপ্পেরা।

নেইমারের পেশিতে কিছু সমস্যা দেখা গেছে বলেও নিশ্চিত করেছে ক্লাব।তাই মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচের জন্য নেইমারকে দলে রাখা হয়নি ।

এ বিষয়ে পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পেশির চোটের কারণে মঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। দলের অনুশীলনেও ছিলেন না তিনি।

নেইমারের ইনজুরি নিয়ে পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের জানিয়েছেন, ‘নেইমারকে না পাওয়া আমাদের জন্য দুঃখজনক। আক্রমণভাগে মেসি-নেইমার-এমবাপ্পে ছাড়া অপূর্ণ মনে হয়। চোটের কারণে নেইমারকে ছাড়াই আমাদের পরিকল্পনা সাজাতে হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০