২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একজন মুন্নি রহমান ও মানুষের জন্য তাঁর মমতা

মুন্নি রহমান শেফা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে বসবাসকারী মুন্নি রহমান শেফা তাঁর সৃজনশীল কর্মযজ্ঞ দিয়ে মাতিয়ে রাখছেন এশিয়ান আমেরিকান কমিউনিটির লোকজনকে।

কমিউনিটির সেবায় নিজেকে যুক্ত করেছেন হাজারও প্রতিবন্ধকতা ডিঙিয়ে। পুরোদস্তুর সাংগঠনিক মন-মননে মানুষের সেবা ও উন্নতির পথে যা করণীয়, মুন্নি রহমান নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পথ বাতলে দিচ্ছেন।

শিক্ষার্থীকালীন সময় হতে গণমানুষের তরে কাজ করার তীব্র ইচ্ছে দানা বাঁধে আর সেই সময় এখনও লড়ে চলেছেন সমান তালে। মেধাবী শিক্ষার্থী মুন্নি রহমান শেফা মিশিগানের খ্যাতনামা বিদ্যাপীঠ ডেভিস অ্যারোস্পেস টেকনিক্যাল হাই স্কুল থেকে স্নাতক এবং কালামাজো কলেজ এবং ওয়েন স্টেট ইউনিভার্সিটি হতে সমাজবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

কালামাজো ক্যাম্পাসে থাকাকালীন বাংলাদেশি হিসেবে ডেভিসে ফ্লাইট ট্রেনিং প্রোগ্রামের পাশাপাশি HUB-এ যোগদানকারী ব্যক্তিদের একজন। ওয়ারেন শহরের খ্যাতনামা বিদ্যাপীঠগুলোয় পড়াকালীন সময়ে বিভিন্ন সাংগঠনিক কর্মে নিজেকে জড়ান, শিক্ষার্থীদের সংগঠনে নেতৃত্ব দেন।

রাইজিং ভয়েসেস সংগঠনের সঙ্গে যুক্ত হন, বর্তমানে ম্যাকম্ব কাউন্টি কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ করছেন এই সংগঠনের সঙ্গে।

মিশিগান এই সংগঠন এশীয় আমেরিকান সম্প্রদায়কে স্থানীয়, রাজ্য এবং ফেডারেল নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটারদের সংগঠিত করে, এশিয়ান আমেরিকান প্রার্থীদের উন্নয়ন, আত্মীয়তামূলক আয়োজন, রাজনৈতিক শিক্ষা এবং নির্বাচনী সুরক্ষা বিষয়ে কাজ করে।

মুন্নি রহমান শেফা বলেন, ‘সংগঠনের মাধ্যমে কাজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সম্মিলিত শক্তির প্রয়াসে বৃহৎ পরিসরে নিজের কর্মযজ্ঞ পৌঁছে দেয়া যায়। নবীন প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ ও পৃথিবী গড়তে নিজ নিজ অবস্থান হতে সকলেরই ভূমিকা রাখা উচিত।’

কমিউনিটির অগ্রযাত্রা সুদৃঢ় করতে মুন্নি রহমান শেফা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যুব ও নারীর ক্ষমতায়ন, ভাষার অ্যাক্সেস বৃদ্ধি, বাঙালি কমিউনিটির স্বাস্থ্যসেবা, শিক্ষা, অভিবাসী এবং নিম্ন বেতনের কর্মীদের জন্য তিনি নিজের অবস্থান হতে কাজ করছেন। ডব্লিউসিএস বন্ড কমিটির একজন হিসেবে তিনি ক্রমবর্ধমান বাংলাদেশি সম্প্রদায়ের জন্য ব্যালটগুলোকে বাংলায় অনুবাদ করার অনুরোধ করেন। তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে জনপ্রিয় মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপের এডমিন হিসেবে যুক্ত আছেন।

নিজের সকল কাজে অনুপ্রেরণায় সবচেয়ে বড় শক্তি হিসেবে কাছে পান নিজের মাকে। তাঁর সন্তানেরা ইতিবাচক কাজগুলোতে যুক্ত থাকার বিষয়ে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। সেইসাথে শৈশব হতে অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন ১৯৯২ সালে মহাকাশে পাড়ি জমানো প্রথম আমেরিকান-আফ্রিকান মহিলা মে সি জেমিসন। মুন্নি রহমান শেফা এখনও মহাকাশ ভ্রমণের চিন্তা পুরোপুরি ত্যাগ করেননি !

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য অভিবাসী বসতির বৈচিত্র্যময় আবাসস্থল, যাদের সকলেই জাতির সাংস্কৃতিক কাঠামোতে অবদান রেখে চলেছে। মুন্নি রহমান বাঙালি সম্প্রদায়ের একজন আলোকিত মুখ যিনি নিজ সম্প্রদায়ের লোকজনের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছেন।

তিনি মনে করেন, সুকর্মই মানব জীবনের সার্থকতা। এ ধরাধামে আগমন তখনই পূর্ণতা লাভ করবে যখন নিজ কর্মের গুণ অন্যের মধ্যে ছড়িয়ে পড়বে। সুকর্মের আলো চারিদিকে ছড়িয়ে সেই আলো মেখে পথ হাঁটতে পারাটা মহাতৃপ্তির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১০

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১১

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৩

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৪

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৫

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৬

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৭

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৮

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৯

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

২০