শফিক রহমান
২০ অক্টোবর ২০২৪, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা

মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে সন্ধ্যা ৬টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটের বিশিষ্ট ববসায়ী আবদুল মতিনের সভাপতিত্বে এবং মোহাইমিন হোসেন ও সায়েম চৌধুরীর যৌথ উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সভাপতি জাবেদ চৌধুরী, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি এ হোসেন সোলেমান, সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আব্দুস সুবহান, গোলাপগঞ্জ সমিতির সভাপতি হেলাল খান, সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদার, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন ও সাধারণ সম্পাদক বাসির আহমদ, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের তারেক চৌধুরী, সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের বশির আহমদ সংগীতশিল্পী জিল্লুর রহমান, আকরাম আজিজ প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী সমজিদ আলম, হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের উপদেষ্টা মো মিনহাজ, শাহিন আহমদ, সায়েফ খান, লিলু মিয়া, সুমন আহমদ, কাজী এবাদ।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের একটি সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য রয়েছে। সিলেটের কৃষ্টি-কালচার-শিক্ষা-অর্থনীতি-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশ্ব সিলেট সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে। এ সম্মেলন একটি আয়োজন নয়, বরং এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিলেটিদের একটি মিলনমেলায় পরিণত হবে। এর মাধ্যমে আমাদের একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহমর্মিতা এবং সম্প্রীতি তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। এ মতবিনিময় সভায় কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ব সিলেট সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

উল্লেখ্য, এ মতবিনিময় সভাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ৫ অক্টোবর বুধবার ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আমেরিকায় বসবাসরত নতুন প্রজন্মের কাছে সিলেটের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি ও গৌরবকে বিশ্বময় ছড়িয়ে দিতে মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। আমিনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে এবং সায়েম চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় বিশ্ব সিলেট সম্মেলনের পরিকল্পনা তুলে ধরেন মহমির চৌধুরী। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি এ হোসেন সোলেমান, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরীসহ মিশিগানের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১০

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১১

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১২

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৩

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৪

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৫

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৬

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৭

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৮

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৯

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০