২০ নভেম্বর ২০২৩, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত বিশ্বকাপ হারতেই ভাইরাল অনুষ্কা শর্মার মন্তব্য

তাঁরা যেন একে অপরের প্রতিচ্ছবি। তাঁদের দাম্পত্যের বয়স প্রায় ছ’বছর। ধীরে ধীরে আদর্শ দম্পতি হয়ে উঠেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।

রবিবার বিশ্বকাপের ফাইনালে মেয়ে ভামিকাকে নিয়ে মাঠে হাজির ছিলেন অভিনেত্রী। গ্লেন ম্যাক্সওয়েলের শটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হতেই দু’হাতে মুখ ঢেকে ফেলেন অনুষ্কা।

চোখে হাত দিয়ে কোনও মতে কান্না সামলাতে দেখা যায় তাঁকে। তার পর মুহূর্তে গ্যালারি থেকে নীচে নেমে স্বামীকে উষ্ণ আলিঙ্গন করে ভরসা জোগান অভিনেত্রী। কিন্তু এই অনুষ্কাই রসিকতা করতে ছাড়েন না বিরাটকে নিয়ে!

তাঁর খারাপ ফর্মের জন্য তো বটেই, বিরাটের ভাল পারফরম্যান্সের পরও সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ- বিদ্রুপের শিকার হচ্ছেন অনুষ্কা শর্মা। বিরাট ভাল ফল করতে না পরলে অনায়াসে দোষ দেওয়া হয় তাঁকে। বিরাট যখন ব্যাটেবলে জাদু দেখান, তখনই উড়ন্ত চুমু ছুড়ে দেন স্ত্রীর উদ্দেশে। তাতেও নানা মুনির নানা মত।

প্রতিনিয়ত সমালোচনার মুখ পড়তে হয়েছে এই জুটিকে। কিন্তু এক মুহূর্তের জন্য একে অপরের সঙ্গ ছাড়েননি তাঁরা। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে স্বামী বিরাটের সঙ্গে একটি শোয়ে যান। সেখানেই স্বামীকে নকল করেন অভিনেত্রী।

অনুষ্কা খানিক রসিকতা করেই বলেন, ‘‘উইকেট নিলে বোলারও অতটা উত্তেজিত হন না মাঠে, যতটা বিরাট মাঝে মাঝে উত্তেজিত থাকে।’’

শুধু নকল করেই থামেননি, বিরাটের মতো ছুটেও দেখান অনুষ্কা। বিশ্বকাপের মঞ্চে ভারতের হারের পর বিরাট-অনুষ্কার মজার এই ভিডিয়ো ফের ভাইরাল হল সমাজমাধ্যমের পাতায়।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০