১৩ জুন ২০২২, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি সারলেন মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ও পেসার এবাদত হোসেনের পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচে ভালোভাবেই প্রস্তুতি সারলেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রস্তুতির ম্যাচটি নিষ্প্রাণ ড্র’ হয়েছে।

প্রথম ইনিংসের প্রথম দুই দিনে তামিমের অনবদ্য ১৬২ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন এবাদত। আর ম্যাচের তৃতীয় দিন বল হাতে ৩ উইকেট নেন মুস্তাফিজ। তবে ব্যাটার মোমিনুল হককে নিয়ে চিন্তা খেকেই যাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। প্রথম ইনিংসে শুন্যর পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে আউট হন তিনি।

তামিমের ব্যাটিং দৃঢ়তায় ৯৭ ওভারে ৭ উইকেটে ৩১০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে  ৮ উইকেটে ৩৫৯ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। ফলে প্রথম ইনিংস খেলে ৪৯ রানের লিড পায় স্বাগতিকরা।

এই ইনিংসে বল হাতে বাংলাদেশের মুস্তাফিজ ৩৪ রানে ও এবাদত ৬৭ রানে ৩টি করে উইকেট নেন।

নিজের দ্বিতীয় ইনিংসে ২০ ওভার ব্যাট করে বাংলাদেশ। ১ উইকেটে ৪৭ রান করে তারা। মেহেদি হাসান মিরাজ ৩২ রানে অপরাজিত থাকেন। মাহমুদুল হাসান জয় ৯ রানে অপরাজিত থাকেন। ৪ রান করে আউট হন  মোমিনুল।

আগামী ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০