৫ এপ্রিল ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার মাশরাফী পেলেন এমসিসির আজীবন সদস্যপদ

ছবিঃ সংগৃহীত

ক্রিকেটের আইনকানুনের সর্বোচ্চ সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি এই সম্মাননায় ভূষিত হলেন।বুধবার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় এমসিসি। এই দফায় মাশরাফীসহ মোট ১৯ জনকে এই সম্মাননা জানাল অভিজাত প্রতিষ্ঠানটি।

এমসিসি লিখেছে, ‘বাংলাদেশের হয়ে প্রভাব বিস্তারি বোলিং অলরাউন্ডার হিসেবে ১৯ বছরের ক্যারিয়ার উপভোগ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।’

এই সম্মান পেয়ে দারুণ আপ্লুত মাশরাফী বলেন, ‘এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’

এবার মাশরাফীর সঙ্গে আজীবন সদস্য হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা; ভারতের মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ঝুলন গোস্বামী, মিতালি রাজ ও যুবরাজ সিং; ইংল্যান্ডের কেভিন পিটারসেন, ইয়ন মরগ্যান, জেনি গান, লরা মার্শ, আনিয়া শ্রাবসোল; অস্ট্রেলিয়ার র্যাচেল হেইন্স, নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট ও রস টেইলর, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এবং দক্ষিণ আফ্রিকায় ডেল স্টেইন।

উল্লেখ্য, বিশ্বের প্রথম ক্রিকেট ক্লাব হিসেবে ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এমসিসি। প্রায় ২০০ বছর ধরে ক্রিকেটের নানা আইন প্রণয়ন ও উন্নয়নের সঙ্গে জড়িত সংস্থাটি। ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এর সদর দপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

১

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

২

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৩

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৪

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৫

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৬

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৮

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৯

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১০

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১১

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১২

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৩

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৪

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৫

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৬

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৭

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৮

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৯

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

২০