৬ সেপ্টেম্বর ২০২২, ৫:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত মোঃ জহুরুল ইসলাম রোহেল

জামুকা মহাপরিচালক মোঃ জহুরুল ইসলাম রোহেলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদসহ অন্যান্যরা।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক মোঃ জহুরুল ইসলাম রোহেল সম্প্রতি জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে এই পুরস্কারটি প্রদান করা হয়।

‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ সালে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করে। সরকারের মন্ত্রণালয়, বিভাগ বা রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচিত কর্মচারীদের পুরস্কার প্রদানের উদ্দেশ্যে শুদ্ধাচার পুরস্কার নীতিমালা প্রণয়ন করা হয়। কর্মচারী বলতে মন্ত্রণালয়, বিভাগ, বা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে বোঝানো হয়েছে। শুদ্ধাচার চর্চার ১৮টি ক্ষেত্রে ৫ নাম্বার করে মোট ৯০ নাম্বার এবং মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দফতর বা সংস্থা কর্তৃক ধার্যকৃত অন্যান্য কার্যক্রমে ১০ নাম্বার; মোট ১০০ নাম্বারের মধ্যে একজন কর্মচারীকে যাচাইবাছাই করে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মচারীরা পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।

সম্প্রতি সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কৃতিসন্তান মোঃ জহুরুল ইসলাম রোহেলের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে ফুলেল অভিনন্দন জানান বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে-এর প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ। এ উপলক্ষে গত ২২ আগস্ট রাজধানীর বিজয়নগরের হোটেল সেভেিন্টওয়ান-এ অনুষ্ঠিত এক মধ্যাহ্ন ভোজ শেষে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত মোঃ জহুরুল ইসলাম রোহেলের হাতে সম্মাননা স্মারক তোলে দেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী, সার্কের ইকোনমিস্ট আবুল কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামিম আহমদ প্রমুখ।

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবনের হাতেখড়ি জহুরুল ইসলাম েরাহেলের। ১৯৮৩ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে PhD কোর্সে “Migrants of Dhaka City due to Natural Disaster: A Geographical Assesment.” বিষয়ে গবেষণা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০