মাহমুদুল হক লিটু
২৮ জুন ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (BAM)-এর উদ্যোগে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ক্রাইম কমিশনের সমন্বয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৩য় বার্ষিক টাউন হল মিটিং। ২৭ জুন ২০২৬, শনিবার ওয়ারেন শহরের UAW Region 1 Hall-এই সভা অনুষ্ঠিত হয়েছে । টাউন হল মিটিং’এ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্য, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ফেডারেল, স্টেট, কাউন্টি ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (BAM) উপদেষ্টা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী। টাউন হল মিটিংয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ক্রাইম কমিশন এবং উপস্থিত সম্মানিত অতিথিদের কাছে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, কমিউনিটি পুলিশিং, ভোটার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

 

ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন পল হাউটাস এবং ক্যাপ্টেন বুটন পারিবারিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগী ও অভিযুক্তদের সহায়তায় পুলিশের চলমান কার্যক্রম এবং কমিউনিটির সঙ্গে পুলিশের সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। ক্রাইম কমিশনার সুমন কবীর এবং ট্রেসি আলম ওয়ারেন শহরের বিভিন্ন স্থানে প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ক্রাইম কমিশনের নিয়মিত সভা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন। পাশাপাশি ওয়ারেন ক্রাইম কমিশনের নতুন সদস্য তাহমিদ চৌধুরী-কে কমিউনিটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

BAM-এর মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি তাহমিদ চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাব্বির খান, কবীর আহমেদ, শফিউল আলম, ব্যবসায়ী সানি জাইগীরদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শারমিন তানিম এবং সাইফ ইসলাম জননিরাপত্তা, ভোটার নিরাপত্তা ও কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অতিথিদের কাছে প্রশ্ন উপস্থাপন করেন। ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন-সহ উপস্থিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে সকল প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্মুক্ত মতবিনিময় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

টাউন হল মিটিং’এ উপস্থিত ছিলেন মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট অঘোঘো এডিবু, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মাকফল, মিশিগান স্টেটের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট মিকা মাকাশকিল, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডো-এর অফিসের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, ওয়ারেন সিটি কাউন্সিলের ভাইস চেয়ার মেলোডি ম্যাগী এবং ম্যাকম্ব কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড।  অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে BAM-এর সভাপতি জাবেদ চৌধুরী উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ধরনের টাউন হল মিটিং আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০