বাংলা সংবাদ ডেস্ক
২৫ অগাস্ট ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের বিমানবন্দরে শত শত এশীয় অভিবাসী আটকা পড়লেন

এশিয়ার বিভিন্ন দেশ থেকে যাওয়া শত শত অভিবাসী ব্রাজিলের সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন। ব্রাজিলে প্রবেশের অপেক্ষায় ওই বিমানবন্দরের মেঝেতে মানবেতর পরিস্থিতিতে রয়েছেন তারা। দেশটির সরকারি এক নথিতে দেখা গেছে, সাও পাওলোর বিমানবন্দরে আটকা পড়া প্রায় শতাধিক অভিবাসীর বেশিরভাগই ভারত, নেপাল এবং ভিয়েতনামের নাগরিক।

 

ব্রাজিলের পাবলিক ডিফেন্ডার অফিসের একজন মুখপাত্র বলেছেন, ঘানা থেকে আসা ৩৯ বছর বয়সী একজন অভিবাসী বিমানবন্দরে দুই সপ্তাহ আগে অজ্ঞাত কারণে মারা গেছেন। বিমানবন্দরে থাকাকালীন নাকি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে সেটি স্পষ্ট নয়। ওই কর্মকর্তা বলেছেন, ভিসা ছাড়াই কমপক্ষে ৬৬৬ জন অভিবাসী গুয়ারুলহোস বিমানবন্দরে ব্রাজিলে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন। ব্রাজিল হয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডায় যাওয়ার অপেক্ষায় ওই বিমানবন্দরে অবস্থান করছিলেন তারা। তবে ব্রাজিলের সরকার ব্রাজিলকে রুট হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও কানাডাগামী ঢল নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়ায় ব্যাপক অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন ওই অভিবাসীরা।

 

ব্রাজিলের জননিরাপত্তাবিয়ষক মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ব্রাজিলের ভিসাবিহীন বিদেশি ভ্রমণকারী; যারা অন্য দেশের দিকে যাচ্ছেন তাদের অবশ্যই সরাসরি গন্তব্যে যেতে হবে অথবা নিজ দেশে ফিরে যেতে হবে। এই প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু করা হবে। এক বিবৃতিতে ব্রাজিলের এই মন্ত্রণালয় বলেছে, বিদেশি ভ্রমণকারীরা এশিয়া থেকে উত্তর আমেরিকা যাওয়ার পথে সাময়িক বিরতি নেওয়ার জন্য ব্রাজিলে অবতরণ করেছেন। কিন্তু পরবর্তীতে তারা ব্রাজিলে প্রবেশের জন্য শরণার্থীর মর্যাদা চেয়েছেন। তারা নিজ দেশে নিপীড়ন এবং হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভিসা ছাড়া সাও পাওলোতে আসা যাত্রীদের ব্রাজিলে থাকতে দেওয়া হবে না। তবে ইতোমধ্যে সাও পাওলো বিমানবন্দরে পৌঁছানো অভিবাসীদের ক্ষেত্রে নতুন নিয়ম এখনই প্রযোজ্য হবে নাকি নিয়ম কার্যকর হওয়ার পর আগতদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি স্পষ্ট নয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০