বাংলা সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পেন যাওয়ার চেষ্টায় সমুদ্রে ডুবে ২৬ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জন মারা গেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

 

ডুবে যাওয়া নৌকাটিতে শতাধিক আরোহী ছিলেন এবং যাত্রা শুরুর পর কয়েক কিলোমিটার যাওয়ার পরই নৌকাটি ডুবে যায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠের মাছ ধরার এই নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং যাত্রা শুরুর পর মাত্র ৪ কিলোমিটার (২.৫ মাইল) যাওয়ার পরই নৌকাটি ডুবে যায়।

 

বিবিসি বলছে, নৌকায় আরোহী হিসেবে যারা ছিলেন তাদের বিপর্যস্ত আত্মীয় এবং বন্ধুরা সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন এবং উদ্বেগের সাথে তাদের প্রিয়জনের খবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন। এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধানের চেষ্টা চলছে। ডুবে যাওয়া এই নৌকাটি রাজধানী শহর ডাকার থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এমবোর থেকে রওনা হয়েছিল। মূলত পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল নৌকাটি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০