বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটে দাঁড়াব এবং জয়ীও হবো: জো বাইডেন

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর প্রার্থিতা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে।

আসন্ন নির্বাচনে লড়বেন কি না, তা নিয়ে সংশয়ের মধ্যেই ফের এ নিয়ে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমিই মনোনীত প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না। আমি ভোটে দাঁড়াব এবং জয়ীও হবো।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের এক নির্বাচনী প্রচারসভায় বাইডেন ওই প্রসঙ্গ তোলেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ না। প্রেস নয়, পন্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারা নয়… আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়, আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। আমি নির্বাচনে থাকছি আর এতে আমিই জিতবো।

এছাড়া বাইডেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বেশ কিছু কথা বলেন। নানা প্রসঙ্গে ট্রাম্পকে নিয়ে কথা বলেন তিনি। ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলেও আখ্যায়িত করেন বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প দেউলিয়া হওয়ার জন্য ৬ বার ফাইল করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নাকি প্রেসিডেন্ট জো বাইডেনই লড়বেন তা নিয়ে নানা বির্তকের মধ্যে আগের দিন বৃহস্পতিবারও প্রায় একই কথা বলেন বাইডেন। ন্যাটো সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই মুহূর্তে যোগ্য প্রার্থী আমিই। জরিপের অস্তিত্ব নেই। আমি মনে করি… আমি জানি, আমি বিশ্বাস করি আমি সবচেয়ে যোগ্য। আমি নির্বাচনে লড়ছি।’

একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বাইডেনকে যদি সরে দাঁড়াতে হয়, অর্থাৎ যে কোনো উপায়েই যদি তিনি ভোটে লড়ার যোগ্য বলে বিবেচিত না হন, তখন তার উত্তরসূরী হিসেবে ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন হ্যারিস। আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০