৪ অক্টোবর ২০২৩, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জরুরি বিমানে অনুষ্কা শর্মার কাছে ফিরলেন বিরাট কোহলি

অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপের ম্যাচ। ভারতীয় ক্রিকেট দলে বিশ্বকাপের প্রস্তুতি তুঙ্গে। এর মাঝেই সব ছেড়েছুড়ে গুয়াহাটি থেকে জরুরি বিমানে মুম্বইয়ে ফিরতে হয় বিরাট কোহলিকে।

তার পর থেকে উৎকণ্ঠা অনুষ্কা শর্মাকে নিয়ে। দিন কয়েক আগে শোনা যায়, দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী। এর মাঝেই কোন বিপদ হল নাকি অনুষ্কার? যার ফলে তড়িঘড়ি মুম্বই ফিরতে হল বিরাটকে! অবশেষে অনুরাগীদের আশ্বস্ত করে কী জানালেন অনুষ্কা?

জরুরি বিমানে চেপে গুয়াহাটি থেকে মুম্বইয়ের বিরাটের আগমনে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে বেলা হতেই নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে গান্ধীজয়ন্তীর শুভেচ্ছা জানাতেই আশ্বস্ত হন অনুষ্কার অনুরাগীরা। বিয়ের বছর চারেক পরে প্রথম বার সন্তানসম্ভবা হন অনুষ্কা।

২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় বিরাট ও অনুষ্কার মেয়ে ভামিকার। মেয়ের জন্মের পর থেকে তাকে বরাবর আগলে রেখেছেন বিরুষ্কা। এখন প্রায় আড়াই বছর বয়স ভামিকার। গত মাসের শেষ দিক থেকে কানাঘুষো শোনা যায়, ফের সন্তানসম্ভবা অনুষ্কা।

ভামিকার খেলার সঙ্গী নাকি আসতে চলেছে শীঘ্রই। সম্প্রতি এক ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখা যায় অনুষ্কাকে। তার পর থেকেই জল্পনা ছড়ায় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার। গত কয়েক দিন ধরে ঢিলেঢালা পোশাকেই দেখা যাচ্ছে অনুষ্কাকে। আলোকচিত্রীদের দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছেন তিনি।

শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানের আগমনের কথা খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন তাঁরা। কিন্তু তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন এই তারকা দম্পতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০