১৩ জুলাই ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় প্রবাসী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখায় মধ্যপ্রাচ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে গঠিত আর্ত মানবতার সংগঠন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২৫টি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া সাত জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করে বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ।

বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রবাসী ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজিম মাহমুদের সঞ্চালনায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে সূচনা বক্তব্য দেন প্রবাসী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক আশফাক আহমদ।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন, সুজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি লিয়াকত হাসান, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সহ-সাধারন সম্পাদক শাহীন আহমদ, সহ-সাধারন সম্পাদক নাছির উদ্দিন, ছবির আহমদ, সাহেদ আহমদ, টিম ফর কোভিড ডেথের সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, নিসচার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার তৌফিকুল ইসলাম আবিরসহ অন্যান্য সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সর্ব-সম্মতিক্রমে আজিম মাহমুদ’কে পরিচালক, মো. দেলোয়ার হোসেন’কে সভাপতি, শাহীন আহমদ’কে সাধারণ সম্পাদক ও হোসেন আহমদ’কে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩-২৪ মেয়াদের ৪৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. নাজিম উদ্দিন।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০