৬ জুন ২০২৩, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ারুজ্জামানের সমর্থনে, ইভানের বাংলাদেশ গমন উপলক্ষে সভা অনুষ্ঠিত

আসন্ন বাংলাদেশের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এবং মিশিগান স্টেট যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের বাংলাদেশ গমন উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের এক রেস্টুরেন্টে নির্বাচনী সভার আয়োজন করা হয়।

মিশিগান স্টেট যুবলীগের আয়োজনে সভাটি রবিবার (৪ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো: জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহমদ বাদল।

তিনি তার বক্তব্যে মিশিগান স্টেট যুবলীগের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনটি প্রবাস থেকে সব সময় কাজ করে যাচ্ছে।

এছাড়া তিনি তার বক্তব্যে রুম্মান আহমদ চৌধুরী ইভানের বাংলাদেশ গমনের সফলতা কামনা করেন।

আরও বক্তব্য রাখেন স্টেট যুবলীগের সহ সভাপতি মো: মুমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, দপ্তর সম্পাদক মুখুল খান, ক্রীড়া সম্পাদক রাজ রাহমান,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, সহ সম্পাদক এজে আনোয়ার, সানজিদ শুভ, কাজী নাঈম আহমদ, মোঃ: মুন্না, আছিফুর সরদার এবং নাজিব চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক খাজা আফজাল হোসেন, সদস্য ইমরান এইচ নাহিদ, হাসিন হাসনাত, আরিফ আরমান জিছান, রেজাউল হাসান, শুভন আহমদ এবং মিনহাজ চৌধুরীসহ প্রমূখ।

সভার সমাপনি বক্তব্যে সভাপতি মোঃ: জাহেদ মাহমুদ আজিজ সুমন বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। দেশ, গণতন্ত্র এবং নেত্রীর (শেখ হাসিনা) জন্য আমরা আপোষহীন। বাংলাদেশে নির্বাচনে যতবার নৌকা প্রতীক জিতেছে ততবার দেশ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। বিগত দিনের ন্যায় আমরা মিশিগান স্টেট যুবলীগ বাংলাদেশের কল্যাণে একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে কাজ করে যাচ্ছি।

মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

২

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৩

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৪

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৫

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৬

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৯

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১০

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১১

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১২

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৩

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৪

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৬

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৭

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৮

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৯

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

২০