১২ জুন ২০২২, ৭:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট আর্টস কলেজের যাত্রা শুরু

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আর্টস কলেজ হিসেবে প্রতিষ্ঠিত সিলেট আর্টস কলেজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সম্প্রতি সিলেট শহরের কুমারপাড়া এলাকায় কলেজের নিজস্ব জায়গায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কলেজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতি চর্চায় সিলেটের সুদীর্ঘকালের ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এবং আগামী প্রজন্মকে সংস্কৃতিবাণ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সিলেট আর্টস কলেজ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ড. মোমেন বলেন, দেশের অন্যান্য স্থানে পৃথক আর্ট কলেজ রয়েছে, এমনকি সঙ্গীত, নৃত্যচর্চার পৃথক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সিলেট আর্টস কলেজে একইসাথে শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় পড়ানো হবে। সেদিক থেকে এটিই দেশের প্রথম আর্টস কলেজ। পরে তিনি সেখানে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল এবং শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিলেটের সাবেক জেলা প্রশাসক খান মোহাম্মদ বেলাল এবং সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হেরল রশিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

২

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৩

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৪

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৫

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৬

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৭

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৮

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৯

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১০

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১১

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১২

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৩

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৪

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৫

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৬

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৭

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৮

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৯

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

২০