নিজস্ব প্রতিবেদক, সিলেট
৭ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় পরিকল্পিতভাবে মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে এবং গণধোলাইয়ের ঘটনা সাজিয়ে ৮০ বছর বয়সী আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রুশনা বেগম।

 

রোববার (৭ জুন) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে রুশনা বেগম বলেন, গত ৫ জুন রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকায় ‘কিশোর বলাৎকারের’ অভিযোগ তুলে একদল ব্যক্তি তাঁর স্বামী আবদুস শুক্কুর বকুল এবং মো. খায়রুল ইসলাম বাবলা নামের অপর একজনকে অবরুদ্ধ করে মারধর ও হেনস্তা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের হেফাজতে নেয়। পরদিন ৬ জুন বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

 

তিনি দাবি করেন, তাঁর স্বামী আবদুস শুক্কুর বকুল শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল একজন বৃদ্ধ ব্যক্তি। তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং হয়রানির উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এ ঘটনার নাটক সাজিয়েছে।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, তাঁদের সন্তানরা প্রবাসে থাকায় তাঁর স্বামী অধিকাংশ সময় একাই বাসায় অবস্থান করতেন। এ সুযোগে শাহজালাল উপশহরের ব্লক-বি এলাকার মুহিবুর রহমান নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাঁকে হয়রানি করে আসছিলেন। এমনকি অর্থের জন্য চাপ সৃষ্টি করা, প্রাণনাশের হুমকি দেওয়া এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি।

 

রুশনা বেগম জানান, সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় তাঁর স্বামী গত ৩ জুন শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৯) করেন। ওই জিডিতে তিনি উল্লেখ করেন, উপশহর এলাকার এক ব্যক্তির ছেলে মুহিবুর রহমান তাঁর কাছে ইয়াবা সেবনের জন্য টাকা দাবি করেন এবং টাকা না পেয়ে বিভিন্ন ধরনের হুমকি দেন।

 

তাঁর দাবি, ওই সাধারণ ডায়েরির জের ধরেই দুই দিনের মাথায় ৫ জুনের ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তিনি বলেন, “আমাদের বিশ্বাস, একটি স্বার্থান্বেষী চক্র প্রবাসে থাকা সন্তানদের কাছ থেকে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে এ ষড়যন্ত্র করেছে।”

 

সংবাদ সম্মেলনে রুশনা বেগম ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১০

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১১

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১২

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৩

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৪

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৫

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৭

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১৮

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১৯

লাল পলাশের দেশ

২০