মাহমুদুল হক লিটু
২২ জুন ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইমারি নির্বাচন। এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। তার মধ্যে ডিস্ট্রিক্ট-৬১ এ ষ্টেট রিপেজেনটেটিভ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মাহবুব খান।

 

৪ আগস্টের নির্বাচনকে কেন্দ্র করে মিশিগানের ডিস্ট্রিক্ট- ৬১ মেকব কাউন্টি’র আওতাধীন এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার করার লক্ষ্যে শনিবার ২০ জুন স্টার্লিং হাইটস এর নিউ ডাউন একাডেমিতে মিশিগানের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন তানিমের পরিচালনায় বাংলাদেশ, ইয়েমেনী, পোলিশ ও আমেরিকান কমিউনিটির ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক  অঙ্গনের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে মিট এন্ড গ্রীট সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মাহবুব খান তার নির্বাচনী এলাকা স্টার্লিং হাইটস, ইউটিকা, ক্লিনটন টাউনশিপ, এবং মাউন্ট ক্লিমেন্স থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তার নির্বাচনী পরিকল্পনায় এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্য সেবা, শিক্ষা ক্ষেত্র সহ কমিউনিটির বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন ।

 

ষ্টেট রিপেজেনটেটিভ প্রার্থী মাহবুব খান ভোটারদের উদ্দেশ্যে বলেন, ৪ আগষ্ট ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটপ্রদান তার জয়ের পথ প্রশস্ত করবে এবং তিনি নির্বাচিত হলে কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। এ জন্য তিনি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ।

 

উন্নয়ন ভিত্তিক চিন্তা ভাবনার জন্য মাহবুব খান ইতোমধ্যে তরুণ ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এবং প্রবীণ ভোটাররা মনে করছেন মাহবুব খান বিজয়ী হলে প্রবাসী বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

 

ষ্টেট রিপেজেনটেটিভ মাহবুব খান তার দীর্ঘ প্রবাস কর্মজীবনে ঢাকা ডিভিশন ওয়েলফেয়ার এসোসিয়েশনের মিশিগান’র প্রসিডেন্ট, বাংলাদেশ এসোসিয়েশন মিশিগানের ফরমার ভাইস প্রেসিডেন্ট, এএসএএল মিশিগান’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, থার্টিন ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং এএমপিএসি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০