বাংলা সংবাদ ডেস্ক
৯ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

মিশিগানের বাংলাদেশি ক্রিকেট কমিউনিটির দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ওয়ারেনের ক্রিকেটপ্রেমীরা। শ পার্কে একটি স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের প্রস্তাব অনুমোদনের জন্য ওয়ারেন সিটি কাউন্সিল ও সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে সম্মান জানাতে রোববার রাতে এক বিশেষ অ্যাপ্রিসিয়েশন ও ডিনার ইভেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগান (বিসিএএমআই)।

 

ওয়ারেনের রয়েল বেঙ্গল কুইজিনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র লরি স্টোন এবং সিটি কাউন্সিলের একাধিক সদস্য। কাউন্সিল প্রেসিডেন্ট ও মেয়র প্রো টেম ডেভ ডোয়ার, কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি ম্যাগি, জোনাথান ল্যাফার্টি, মিন্ডি মুর এবং হেনরি নিউন্যান অনুষ্ঠানে যোগ দেন।

 

অনুষ্ঠানটি হোস্ট করেন বিসিএএমআই কমিটি মেম্বার ইনাস আল রাজি। সংগঠনের প্রেসিডেন্ট তায়েফুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট সাইয়েদ আহমেদ উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন। তারা মিশিগানে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা, নতুন ফ্যাসিলিটির ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্ব এবং বিসিএএমআইয়ের মিশন তুলে ধরেন।

 

অ্যাডভাইজরি বোর্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামাল রহমান। তিনি এই প্রজেক্টের গুরুত্ব তুলে ধরেন এবং সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্টের জন্য কৃতজ্ঞতা জানান। অ্যাডভাইজরি বোর্ডের অন্যান্য মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ চৌধুরী লিটু, ইফতেখার আহমেদ, সায়েল হুদা এবং নাজেল হুদা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১১

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১২

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৩

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৪

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৫

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৬

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৭

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৮

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১৯

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

২০