শফিক রহমান
২১ জুলাই ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

গত ১৯ জুলাই রোজ রোববার হেরিসন টাউনশিপের মেট্রো পার্কে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনমালার মধ্যে ছিল পুরুষ, মহিলা, শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজনের শুভ উদ্বোধন, মধ্যাহ্নভোজ ও আকর্ষণীয় র‌্যাফেল ড্রতে গাড়ি ও ঢাকা-বাংলাদেশ এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

 

শুরুতেই সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দসহ সুধীবৃন্দ ও উপস্থিত সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান। সমিতির সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসির আহমদের উপস্থাপনায় এতে আরও উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এম হোসেন সোলেমান, সেলিম আহমদ, কামাল আহমদ, নজরুল ইসলাম, মোহাম্মদ জামান, আবদুল আজিজসহ আরও অনেকে। উপস্থিত অতিথিবৃন্দসহ সবাই বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন।

 

তারা এই মিলনমেলায় এসে একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময়ের পাশাপাশি বিগত দিনের স্মৃতিচারণ করেন ও হাসি-আনন্দে পার্কের শীতল বাতাস উপভোগ করেন। পরে সমিতির নেতৃবৃন্দ বাফেলো থেকে আগত বাফেলো থেকে আগত বিয়ানীবাজার বাফেলো সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি ইসহাক  চৌধুরী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন। সমাপনীতে অতিথিবৃন্দ ও সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে গাড়িসহ অন্যান্য পুরস্কার তাদের হাতে তুলে দেন।

 

সমিতির সভাপতি আজমল হোসেন সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে তাঁর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সকল সদস্য ও উপস্থিত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে সমিতির বিভিন্ন পর্যায়ের সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন এই মিলন মেলার মাধ্যমে একে অপরের সাথে ভাতৃত্ববোধ ও মায়া মমতা এবং ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় ও চিরকাল চিরদিন অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এই বনভোজনের আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম, সাহায্য ও সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানান। এতে মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীসহ মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, মূল ধারার নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১০

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১১

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১২

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১৩

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৪

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৫

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৬

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

১৭

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

১৮

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

১৯

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

২০