বাংলা সংবাদ ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

বাংলাদেশী মুসলিম কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে ডেট্রয়েটে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল কিরাআত প্রতিযোগিতা চলছে। গত ১৭ জুলাই শুরু হওয়া ধর্মীয় আয়োজন আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন আসর থেকে ইশা পর্যন্ত কনান্ট (আউটডোর) এলাকায় অবস্থিত বায়তুল মোকাররম মসজিদের পার্কিং লট, ১২২০৩ কনান্ট অ্যাভিনিউ, ডেট্রয়েট, মিশিগান ৪৮২১২-কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মাওলানা শায়খ আব্দুস সালাম সাহেব, সেক্রেটারি, উলামা কাউন্সিল অব মিশিগান। এছাড়া মাওলানা কুতুবুজ্জামান সাহেব, ইমাম, আল-ইসলাহ মসজিদ, মাওলানা আসাদ উদ্দিন সাহেব, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, দরগাহ মাদ্রাসা, সিলেট এবং মাওলানা শাহজাহান সাহেব, ইমাম, মোহাম্মদী মসজিদ। মাওলানা আব্দুল লতিফ আজম সাহেব, ইমাম, আল-ফালাহ মসজিদ এবং মাওলানা নুরুল  ইসলাম সুফিয়ান সাহেবও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

 

মাহফিলে বয়ান পেশ করছেন মাওলানা ইবরাহীম মেমন সাহেব, প্রিন্সিপাল, দারুল উলুম চ্যাটাম, কানাডা এবং মুফতি আব্দুর রহমান সাহেব, ফাউন্ডার, মিশিগান ইসলামিক ইনস্টিটিউট।

 

এছাড়াও বিভিন্ন পর্বে বয়ান ও আলোচনা করছেন মুফতি জিয়াউর রহমান সাহেব, মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী সাহেব, মাওলানা আবু তালিব সাহেব, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আহমদ সাহেব, মুফতি বিল্লাল হুসাইন সাহেব, মাওলানা আবুল ফুয়াদ সাহেব, মাওলানা আবুল ফুজুল সাহেব, মাওলানা কবির আহমদ সাহেব, মাওলানা নূরীর উলুম আহমদ সাহেব, মাওলানা মশফিক রহমান সাহেব, মুফতি তৌফিকুর রহমান সাহেব, মাওলানা নূর উদ্দিন সাহেব, মুফতি ইউসুফ চৌধুরী সাহেব, হাফেজ শাহজাহান আলম সাহেব, হাফেজ মাওলানা আহসান কাশেম সাহেব, মাওলানা আব্দুল বছেত সাহেব, মাওলানা সাইফুল আহমদ সাহেব, হাফেজ আব্দুল মুনিম সাহেব এবং ফ্লায়ারে উল্লেখিত অন্যান্য আলেম ও ইসলামি ব্যক্তিত্ব।

 

আয়োজকরা জানিয়েছেন, কিরাআত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নারীদের জন্য পৃথক বয়ান শোনার ব্যবস্থাও রয়েছে। মাহফিল বাস্তবায়ন কমিটি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

১০

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

১১

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১২

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১৩

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১৪

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৫

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৬

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৭

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৮

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৯

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

২০