বাংলা সংবাদ ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

বেকারত্ব বীমা কর্মসূচিতে ব্যাপক জালিয়াতি অনিয়মের অভিযোগে নিউইয়র্কে একটি বিশেষ ফেডারেল তদন্তকারী দল বা ‘স্ট্রাইক টিম’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ (U.S. Department of Labor)বিভাগের হিসাব অনুযায়ী, এই জালিয়াতির কারণে করদাতাদের প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ ডলার ক্ষতি হচ্ছে।

 

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের (Office of Inspector General) তদন্তকারীদের নিয়ে গঠিত এই বিশেষ দল প্রতারণামূলক বেকারত্ব ভাতার দাবি শনাক্ত করবে, আত্মসাৎ হওয়া সরকারি অর্থ উদ্ধারে কাজ করবে এবং প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করবে। শ্রম বিভাগের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি ডি’এসপোসিতো বলেন, চুরি হওয়া করদাতাদের অর্থ উদ্ধার এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনাই এই অভিযানের মূল লক্ষ্য। তিনি জানান, ভারপ্রাপ্ত শ্রম সেক্রেটারি কিথ সন্ডারলিংয়ের নেতৃত্বে বিভাগ জালিয়াতি নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে এবং প্রতিটি চুরি হওয়া ডলার উদ্ধারে কাজ করবে।

 

শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর নিউইয়র্কের বেকারত্ব বীমা কর্মসূচিতে ৭৫ কোটি ডলারের বেশি অনিয়মিত (Improper) পেমেন্ট এবং ৫০ কোটি ৭০ লাখ ডলারের প্রতারণামূলক (Fraudulent) পেমেন্ট শনাক্ত হয়েছে। তবে রাজ্যটি এ পর্যন্ত প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থের মাত্র ২৫ শতাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই স্ট্রাইক টিম গঠনের সিদ্ধান্ত জুন মাসে ঘোষিত শ্রম বিভাগের একটি জাতীয় উদ্যোগের অংশ। ওই উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য ও অঞ্চলের গভর্নরদের বেকারত্ব বীমা কর্মসূচির তদারকি জোরদার এবং জালিয়াতি, অপচয় ও অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ভারপ্রাপ্ত শ্রম সেক্রেটারি কিথ সন্ডারলিং সতর্ক করে বলেন, করদাতাদের অর্থ সুরক্ষা এবং সরকারি কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনে প্রশাসনিক তহবিল স্থগিত রাখাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে গভর্নরদের সতর্ক করছি। আমেরিকার জনগণ তাদের কষ্টার্জিত করের অর্থের অপচয়, জালিয়াতি ও অপব্যবহার আর মেনে নেবে না। কোনো রাজ্য যদি এসব চলতে দেয়, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে।”

 

শ্রম বিভাগের জুন মাসের মূল্যায়নে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়কে বেকারত্ব বীমা কর্মসূচিতে উল্লেখযোগ্য সমস্যাযুক্ত অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভাগের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ ডলার জালিয়াতি ও অনিয়মের কারণে হারিয়ে যাচ্ছে এবং অনিয়মিত অর্থ পরিশোধের হার দেশের অন্যতম সর্বোচ্চ। ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে বেকারত্ব বীমা কর্মসূচিতে জালিয়াতি, অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে সম্পর্কিত ২ হাজার কোটি ডলারেরও বেশি ফেডারেল ঋণের অভিযোগ রয়েছে। অন্যদিকে ইলিনয়ে অনিয়মিতভাবে পরিশোধিত বেকারত্ব ভাতার পরিমাণ ৩২ কোটি ২০ লাখ ডলার ছাড়িয়েছে।

 

এদিকে গভর্নর ক্যাথি হকুলের প্রশাসন জানিয়েছে, নিউইয়র্ক সরকার বেকারত্ব বীমা জালিয়াতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। কোভিড-১৯ মহামারির পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় প্রতারণামূলক দাবি তদন্তের পাশাপাশি প্রকৃত যোগ্য আবেদনকারীরা যাতে সময়মতো তাদের প্রাপ্য ভাতা পান, সে বিষয়েও কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১০

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১১

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১২

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৩

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৪

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৫

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৬

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৭

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৮

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

১৯

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

২০