মাহমুদুল হক লিটু
১৮ জুলাই ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

বাংলাদেশি ও আমেরিকান কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং একটি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আমেরিকান ককাস (Bangladesh American Caucus)।

 

এ উপলক্ষে গত রোববার (১২ জুলাই) মিশিগানের ওয়ারেন শহরের বুচার পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে সংগঠনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা শফিউল আলম, কবির আহমদ ,পরিচালক ট্রেসি এবং সেক্রেটারি সাব্বির উপস্থিত অতিথিদের স্বাগত জানান। তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশি ও আমেরিকান কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতেই এই সংগঠনের যাত্রা। ভবিষ্যতে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং নাগরিক সম্পৃক্ততামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা।

 

 

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি ও জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থেকে নতুন এই উদ্যোগের প্রতি সমর্থন ও শুভকামনা জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসিডো অফিসের ক্রাইম বিষয়ক প্রধান প্রতিনিধি ক্যাট হেইস, মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ নাটালিয়া প্রাইস, মাইকেল ম্যাকফল, ওয়ারেন সিটি কাউন্সিল সদস্য মেলোডি মেইজ, হেনরি নিউনান, হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলর আবু মুসা, এমি গ্রে, রেন নুসাই, কিম্বারলি ফিশার, মেরিয়েল লেহম্যান এবং জেরেমি ফিশার।

 

 

অনুষ্ঠিতে বক্তারা বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির উন্নয়নে এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে একটি আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ আমেরিকান ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

নবগঠিত সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার পাশাপাশি সামাজিক সেবা, সাংস্কৃতিক সম্প্রীতি এবং মূলধারার নাগরিক কার্যক্রমে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ বাড়াতে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

১০

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

১১

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

১২

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

১৩

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১৪

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১৫

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১৬

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৭

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৮

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

২০