গত ১৯ জুলাই রোজ রোববার ওয়ারেন সিটির বুচার পার্কে দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র আয়োজিত বার্ষিক বনভোজন ওয়ারেন সিটির বুচার পার্কে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই অর্গানাইজেশনের সকল নেতৃবৃন্দ বনভোজনে আগত অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান।
দিনব্যাপী আয়োজনমালার মধ্যে বনভোজনের শুভ উদ্বোধন, এরপর দুপুরের মধ্যাহ্নভোজ, পুরুষ ও মহিলা এবং শিশু–কিশোর–কিশোরী ও তরুণ–তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং র্যাফেল ড্র করা হয়। অর্গানাইজেশনের সভাপতি শামসুল হুদা পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের উপস্থাপনায় অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই বনভোজনের শুভ উদ্বোধন করেন। এতে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কবি, গীতিকার ও লেখক ইশতিয়াক রুপু, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মোতালেব, বাবুল আহমদ, বাচ্চু আফজাল হোসেন, মালেক আহমদসহ উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ ও কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মিশিগানে দীর্ঘদিন ধরে দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক উন্নয়ন তথা দেশের শিক্ষা উন্নয়ন ও বিভিন্ন পর্যায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান এবং যাদের অক্লান্ত পরিশ্রম ও সাহায্য–সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে, তাদেরকে ধন্যবাদ জানান। মধ্যাহ্নভোজ ও সমাপনীতে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দসহ অর্গানাইজেশনের সকল নেতৃবৃন্দ।
পরে সভাপতি তার বক্তব্যে সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জানিয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামীতে আরও বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও সবাইকে অনুরোধ জানান।
এই অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দের মধ্যে জাইক উদ্দিন, জাহেদ আহমেদ, আবু সালেহ, মহিব উদ্দিনসহ অর্গানাইজেশনের সাব্বির আহমদ, মসুদ আহমদ, মাসুম আহমদ, আলী আশরাফ, অপু মিয়া, জাকির হোসেন, আহমদ, নাদিয়া আখতার, সেলি আহমদ, শামীমা আহমদ, তাসলিমা বেগম, মীর রশি ও শারমিন তানিমসহ আরও অনেকে। এছাড়াও এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও মিশিগান বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন