বাংলা সংবাদ ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

কিশোর-কিশোরীদের এআই চ্যাটবট ব্যবহারের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। নতুন এ উদ্যোগের আওতায় মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনের সময় কিশোর বা কিশোরীরা আত্মহত্যা বা নিজের ক্ষতি করার ইঙ্গিত দিলে তা শনাক্ত করে অভিভাবকের কাছে সতর্কবার্তা পাঠাবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কোনো ব্যবহারকারী তাৎক্ষণিক আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন বলে মনে হলে জরুরি সেবাদানকারী সংস্থাকেও জানাতে পারে মেটা।

 

সাম্প্রতিক সময়ে মানসিক সংকটে থাকা ব্যবহারকারীদের সঙ্গে এআই চ্যাটবটের আচরণ নিয়ে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করার দাবি জোরালো হয়েছে। এমন প্রেক্ষাপটেই নতুন এ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। প্রথম ধাপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় ইনস্টাগ্রামের ‘প্যারেন্টাল সুপারভিশন’ ব্যবহারকারী অভিভাবকদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। বছরের শেষ নাগাদ বিশ্বের অন্যান্য দেশেও সুবিধাটি চালু করা হবে।

 

মেটা জানিয়েছে, কিশোর-কিশোরীদের কথোপকথনে আত্মহত্যা বা আত্মক্ষতির সুস্পষ্ট ইঙ্গিত শনাক্ত করতে বিশেষ একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা তৈরি করা হয়েছে। তবে শুধু এআইয়ের বিশ্লেষণের ওপর নির্ভর করে কোনো সতর্কবার্তা পাঠানো হবে না। এআই কোনো কথোপকথনকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করলে সেটি প্রথমে একজন পর্যালোচক যাচাই করবেন। এরপর প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট অভিভাবকের কাছে সতর্কবার্তা পাঠানো হবে।

 

এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, কিশোর-কিশোরীদের কথোপকথনে আত্মহত্যা বা আত্মক্ষতির সুস্পষ্ট ইঙ্গিত যেকোনো অভিভাবকের জন্যই উদ্বেগের কারণ হতে পারে। আর তাই কোনো কিশোর-কিশোরীর উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট না হলেও সতর্কতার স্বার্থে বিষয়টি অভিভাবককে জানানো হবে। সম্ভাব্য ঝুঁকি উপেক্ষা করার চেয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাই বেশি গুরুত্বপূর্ণ। ফলে কিছু ক্ষেত্রে প্রকৃত ঝুঁকি না থাকলেও সতর্কবার্তা পাঠানো হতে পারে।

 

অভিভাবকদের সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি এআই চ্যাটবটের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করছে মেটা। ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের জন্য চালু থাকা ‘লিমিটেড কনটেন্ট’ সুবিধা এখন মেটা এআইয়েও যুক্ত করা হচ্ছে। এর ফলে চ্যাটবটটি বর্তমানের তুলনায় আরও বেশি সংবেদনশীল তথ্য জানানোর অনুরোধ প্রত্যাখ্যান করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০