বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদি বসবাসের অধিকার ত্যাগের ঘটনা বেড়েছে। ২০২৫ সালে প্রায় ৪ হাজার ৯০০ ব্যক্তি তাদের মার্কিন নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদি বসবাসের মর্যাদা ছেড়ে দিয়েছেন, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস)-এর তথ্য।

 

মার্কিন সরকারের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৪ সালে এই সংখ্যা ছিল প্রায় ৪ হাজার ৮০০। যদিও দুই বছরের ব্যবধান খুব বেশি নয়, তবে বিশেষজ্ঞদের মতে, এটি নাগরিকত্ব ত্যাগের ক্ষেত্রে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। সাধারণত প্রতি বছর তিন থেকে পাঁচ হাজার মানুষ বিভিন্ন কারণে মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন। তবে সাম্প্রতিক সময়ে অনেকেই ব্যক্তিগত, রাজনৈতিক ও আর্থিক কারণ প্রকাশ্যে তুলে ধরছেন।

 

সুইজারল্যান্ডে বসবাসরত মার্কিন নাগরিক লিলি, যিনি একই সঙ্গে বেলজিয়ামের নাগরিক, যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী নাগরিকদের সহায়তাকারী একটি সংস্থাকে জানান, নাগরিকত্ব ত্যাগের সিদ্ধান্ত তার কাছে প্রতিবাদের একটি মাধ্যম ছিল। নিউজিল্যান্ডে বসবাসকারী এরিন ক্ল্যাট মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, আর্থিক ও রাজনৈতিক উভয় কারণেই তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন। দীর্ঘদিন অন্য দেশে বসবাসের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক আগের মতো নেই বলেও তিনি জানান।

 

ক্ল্যাট বলেন, তিনি নিজেকে কখনোই খুব বেশি যুক্তরাষ্ট্রকেন্দ্রিক মনে করেননি। পাশাপাশি দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি হতাশ ছিলেন। যুক্তরাজ্যে বসবাসরত আরেক ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে জানিয়েছিলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি না হলে তিনি নাগরিকত্ব ত্যাগের সিদ্ধান্ত নিতেন না।

 

তবে বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক অসন্তোষের পাশাপাশি নাগরিকত্ব ত্যাগের বড় কারণ হচ্ছে কর-সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক চাপ। বিশ্বের বেশিরভাগ দেশ যেখানে নাগরিকদের বসবাসের স্থানের ভিত্তিতে কর নির্ধারণ করে, সেখানে যুক্তরাষ্ট্রের নিয়ম ভিন্ন। বিদেশে বসবাস করলেও মার্কিন নাগরিকদের প্রতি বছর আইআরএসের কাছে কর-সংক্রান্ত তথ্য জমা দিতে হয়। ফলে দ্বৈত কর ব্যবস্থার নথিপত্র, আর্থিক হিসাব ও প্রশাসনিক প্রক্রিয়া অনেকের জন্য দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি করে।

 

নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়াও সহজ নয়। আবেদনকারীকে প্রথমে নাগরিকত্ব হারানোর সনদের জন্য আবেদন করতে হয়। এরপর বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে অন্তত দুটি সাক্ষাৎকারে অংশ নিতে হয়। এর মধ্যে একটি সাক্ষাৎকার অবশ্যই সরাসরি উপস্থিত হয়ে সম্পন্ন করতে হয়। এ ছাড়া আবেদনকারীকে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব ত্যাগের শপথ নিতে হয় এবং এ সিদ্ধান্তের ফলে রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিও স্বীকার করতে হয়।

 

বিশ্লেষকদের ধারণা, আগামী বছর নাগরিকত্ব ত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ২০২৬ সালের শুরুতে যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ত্যাগের কনস্যুলার ফি কমিয়ে দিয়েছে। আগে যেখানে এই প্রক্রিয়ায় ২ হাজার ৩৫০ ডলার ফি দিতে হতো, বর্তমানে তা কমিয়ে ৪৫০ ডলার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে নাগরিকত্ব ত্যাগের কথা ভাবলেও ব্যয়ের কারণে যারা পিছিয়ে ছিলেন, তাদের অনেকেই এখন নতুন করে আবেদন করতে আগ্রহী হতে পারেন।

 

অভিবাসন নীতি, করব্যবস্থা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিতর্কের মধ্যেই নাগরিকত্ব ত্যাগের এই প্রবণতা নতুন করে আলোচনায় এসেছে। যদিও মোট মার্কিন জনসংখ্যার তুলনায় এই সংখ্যা খুবই কম, তবুও বিষয়টি দেশটির নীতি, প্রশাসনিক কাঠামো এবং বৈশ্বিক নাগরিকত্বের ধারণা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে।

 

সূত্র: আইআরএস, ফেডারেল রেজিস্টার, সিএনএন, দ্য ইন্ডিপেনডেন্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত বাংলাদেশি নবীন চিকিৎসক

মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির বনভোজন মিলন মেলায় পরিনত

বর্ণাঢ্য আয়োজনে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক ২০২৬ অনুষ্টিত

মিশিগানে বামের ১৭তম বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল সম্পন্ন

এইচ-১বি ভিসা কর্মসূচি ৩ বছরের জন্য স্থগিতের উদ্যোগ

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

১০

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

১১

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

১২

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

১৩

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

১৪

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১৫

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১৬

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৮

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৯

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

২০