২২ জানুয়ারী ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহীদের জন্য মার্কিন দূতাবাসের ওপেন হাউজ

যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিনা খরচে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ওপেন হাউজের আয়োজন করেছে। আগামী ২৯ জানুয়ারি রোববার র‌্যাডিসন ব্লু চট্রগ্রাম বে ভিউ হোটেলে প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

আগামী স্প্রিং সেশনে বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়তে আগ্রহী তাদেরকে এই ওপেন হাউসে বিনা খরচে পরামর্শ দিবে।যাকে বলা হচ্ছে স্প্রিং ফেয়ার।

চলতি জানুয়ারিতেই বাংলাদেশে দুটি স্প্রিং ফেয়ার অনুষ্ঠিত হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি রোববার র‌্যাডিসন ব্লু চট্রগ্রাম বে ভিউ হোটেলে। দ্বিতীয়টি ৩১ জানুয়ারি মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।

আর এ ফেয়ারের আয়োজক হচ্ছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের ‘এডুকেশনইউএসএ প্লাটফরম’।

এডুকেশনইউএসএ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের নেটওয়ার্কের আওতাধীন একটি সংস্থা। যাদের ১৭৮টি দেশে ৪২৫টি আর্ন্তজাতিক স্টুডেন্ট এডভাইজরি সেন্টার রয়েছে। তারা বিভিন্ন দেশ থেকে আমেরিকায় লেখাপড়া করতে আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ ও বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে বাংলাদেশি আগ্রহী ছাত্রছাত্রীরা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের এডমিশন অফিসিয়াল বা এডভাইজারদের সাথে মুখোমখি কথা বলতে পারবেন। তারা জানতে পারবেন ভর্তির শর্তবলী ও স্কলারশীপের সুবিধাদি।

একই সেশনে দূতাবাস কর্মকর্তা ও ‘এডুকেশনইউএসএ প্লাটফরম এর এডভাইজররা এফ-১ স্টুডেন্ট ভিসা প্রসেস ও উচ্চ শিক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করবেন।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১০

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১১

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১২

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১৩

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৪

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৫

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৬

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

১৭

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

১৮

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

১৯

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

২০